1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

কোতোয়ালীতে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলা ও থানায় অভিযোগ

মোঃ হানিফ মিয়া, কুমিল্লা জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ৭৮ ০০ বার পড়া হয়েছে
কুমিল্লা জেলা প্রতিনিধি
কুমিল্লা কোতয়ালী মডেল থানার ৩নং দুর্গাপুর (দক্ষিণ) ইউনিয়নের দৌলতপুর মধ্যপাড়া এলাকায় চাঁদা না দেওয়ায় এক ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে।এ ঘটনায় বুধবার (১২ নভেম্বর ২০২৫) সকালে আহত ব্যবসায়ী কাজী আহমেদ জামিল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।অভিযোগ সূত্রে জানা যায়, আহত কাজী আহমেদ জামিল (৫২) দৌলতপুর মধ্যপাড়ার বাসিন্দা এবং স্থানীয়ভাবে ব্যবসা পরিচালনা করে আসছেন। তিনি জানান, এলাকার মোঃ মামুন (৩৮), তার ছেলে নিহাত (১৯), এবং মামুন মিয়া (৩৫) সহ ১০–১২ জন অজ্ঞাত ব্যক্তি তার কাছে নিয়মিত চাঁদা দাবি করছিলেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা ব্যবসায় বাধা প্রদানসহ ভয়ভীতি দেখাতো।
বুধবার সকাল ১১টার দিকে দৌলতপুর টিএন্ডটি কর্নারের মদিনা স্যানিটারি দোকানের সামনে কাজী জামিল ও তার ভাইয়ের রিকশা গ্যারেজে বিবাদীগণ হাতে লোহার রড ও ধারালো রিকশার প্যাডেল নিয়ে হামলা চালায়। এতে কাজী জামিলের মাথায় ও হাতে গুরুতর জখম হয়। ডাক্তার তার মাথায় তিনটি ও হাতে দুটি সেলাই দিয়েছেন বলে জানা গেছে।
এ সময় তাকে রক্ষা করতে গেলে তার ভাই ও অন্যান্য সাক্ষীরাও হামলার শিকার হন। পরে ৯৯৯-এ কল করলে টহলরত পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং হামলাকারীরা সরে যায়। পরে আহত জামিলকে কুমিল্লা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।ঘটনার বিষয়ে কাজী জামিল বলেন,চাঁদার টাকা না দেওয়ায় তারা আমাকে মেরে ফেলতে চেয়েছিল। আমি থানায় লিখিত অভিযোগ দিয়েছি, এখন ন্যায়বিচার চাই।অভিযোগের ভিত্তিতে পুলিশ বিষয়টি তদন্ত করছে বলে কোতয়ালী মডেল থানার একটি সূত্র নিশ্চিত করেছে
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।