নজরুল হত্যার ৯৯ দিন পর মাথার খুলি উদ্ধার করলো তিতাস থানা পুলিশ
মোঃ হানিফ মিয়া, কুমিল্লা জেলা প্রতিনিধি
প্রকাশের সময় :
রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
১১৭
০০ বার পড়া হয়েছে
কুমিল্লা জেলা প্রতিনিধি
কুমিল্লা তিতাস উপজেলায় আলোচিত নজরুল হত্যার ৯৯ দিন পর এলাকার লোকজন আজ শনিবার মাছ ধরতে গিয়ে মানুষের মাথার ১টি খুলি পায় । তখন পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে মাথার খুলিটি উদ্ধার করে তিতাস থানায় নিয়ে আসে।
ধারণা করা হচ্ছে খুলিটি নিহত নজরুলের। উল্লেখ্য প্রধান আসামির স্বীকারোক্তি মূলক জবানবন্দী অনুযায়ী নজরুলকে হত্যার পর তার মৃত দেহটিকে ৮টি খন্ড করে ৪ টি প্যাকেট করা হয়েছিলো। তার মধ্যে তাৎক্ষণিক ২টি প্যাকেট উদ্ধার করা হয় এর মধ্যে ছিলো ২ টি হাত ও ২টি পায়ের ৪ টি অংশ। বাকী ২টি প্যাকেট উদ্ধার করা সম্ভব হয়নি। আজ আবার মাথার খুলি উদ্ধার করা হয়েছে।
বডির অংশ এখনো উদ্ধার হয়নি। পুলিশ সূত্রে জানা যায়, আজ শনিবার মানুষের মাথার খুলি পাওয়া গেছে খবর শুনে ঘটনাস্থলে যাই। গিয়ে দেখি ঘটনাস্থল থেকে প্রায় অনেকটাই দূরে মজিদপুর বাজারের পূর্ব উত্তর পাশে খালের ত্রি মোহনায় কাকিয়াখালি নামকস্থানে খুলিটি পড়ে আছে। খুলিটি উদ্ধার করে থানায় নিয়ে আসি। পরীক্ষা নিরীক্ষা শেষে ফরেনসি রিপোর্ট আসলে বুঝা যাবে খুলিটি কার।