1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

কাশিমপুরে দরজা ভেঙে দুই বছরের শিশুকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৪৫ ০০ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক

 

গাজীপুর মহানগরের কাশিমপুরের ভবানীপুর (বটতলা) এলাকায় ঘরের ভেতর আটকা পড়ে থাকা দুই বছরের এক শিশুকে দরজা ভেঙে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। সোমবার (১ সেপ্টেম্বর ২০২৫) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় পুরো এলাকায় উৎকণ্ঠার পরিবেশ সৃষ্টি হয়।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, শিশুটি খেলার ছলে হঠাৎ নিজের রুমের দরজা ভেতর থেকে আটকে দেয়। পরিবারের সদস্যরা বাইরে থেকে বারবার চেষ্টা করেও দরজা খুলতে ব্যর্থ হন। এ অবস্থায় পরিবারের লোকজন আতঙ্কিত হয়ে পড়েন এবং শিশুটিকে উদ্ধারে চেষ্টার পাশাপাশি চারপাশের প্রতিবেশীদের ডাকতে শুরু করেন।

উদ্বিগ্ন পরিবার রাত ১০টা ৪৭ মিনিটে সারাবো মডার্ণ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনকে বিষয়টি অবহিত করে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রাত ১০টা ৫২ মিনিটে উদ্ধার অভিযান শুরু করে।

স্টেশন অফিসার মোঃ আব্দুল হাই-এর নেতৃত্বে ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় ১৩ মিনিটের চেষ্টার পর রাত ১১টা ৫ মিনিটে দরজা ভেঙে শিশুটিকে নিরাপদে উদ্ধার করতে সক্ষম হন। পরে শিশুটিকে সুস্থ অবস্থায় পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ আব্দুল হাই জানান,শিশুটি পুরোপুরি সুস্থ অবস্থায় তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিবার আতঙ্কিত হয়ে পড়েছিল, তবে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা জড়ো হন এবং উদ্বেগের সঙ্গে পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। শিশুটিকে উদ্ধার করার পর এলাকায় স্বস্তি নেমে আসে। শিশুটির পরিবার ফায়ার সার্ভিসের দ্রুত সাড়া ও সহযোগিতার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে।

স্থানীয় বাসিন্দারা বলেন, “ফায়ার সার্ভিস না এলে শিশুটিকে উদ্ধারে আরও সময় লাগতে পারত। দ্রুত পদক্ষেপ নেওয়ায় বড় ধরনের বিপদ এড়ানো সম্ভব হয়েছে।

এ ঘটনায় এলাকাবাসী ফায়ার সার্ভিসের তৎপরতা ও দক্ষতার প্রশংসা করেছেন। তারা মনে করেন, জরুরি পরিস্থিতিতে এমন দ্রুত সাড়া দেওয়া নিঃসন্দেহে জনগণের আস্থা বাড়াবে এবং নিরাপত্তা সচেতনতা আরও বৃদ্ধি করবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।