1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
শিরোনাম :
ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান

ঝিনাইদহে ২৫ কেজি ওজনের গাঁজা গাছসহ আটক ১

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ১৪৯ ০০ বার পড়া হয়েছে
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে মাদকবিরোধী অভিযানে প্রায় ২৫ কেজি ওজনের একটি বিশাল গাঁজা গাছ উদ্ধারসহ একজনকে আটক করেছে পুলিশ। এই ঘটনায় মূল অভিযুক্ত ওসমান মন্ডলকে (মৃত রইচ উদ্দিনের ছেলে) আটক করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার রাতে হরিণাকুণ্ডু থানা পুলিশের তৎপরতায় এই অভিযান পরিচালিত হয়।
পুলিশের কাছে গোপন তথ্য ছিল যে, ওসমান মন্ডল তার বাড়ির পাশে নিজস্ব পান বরজের আড়ালে দীর্ঘদিন ধরে গাঁজা গাছ রোপণ করে মাদকের রমরমা ব্যবসা চালিয়ে আসছেন।
এ বিষয়ে হরিণাকুণ্ডু থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম হাওলাদার জানান, “গোপন সংবাদের ভিত্তিতে অত্যন্ত সফলভাবে এই অভিযানটি পরিচালনা করা হয়েছে। উদ্ধারকৃত গাঁজা গাছসহ আটককৃত ওসমান মন্ডলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।” অভিযান চলাকালে ওসমান মন্ডলের পান বরজ থেকে আনুমানিক ২৫ কেজি ওজনের একটি বিশাল গাছ জব্দ করা হয় । গাছটির বয়স প্রায় ৪ বছর ।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।