1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

যশোর কেশবপুরে পর্নোগ্রাফি মামলায় গ্রেফতার -১

উৎপল ঘোষ, ক্রাইম রিপোর্টার
  • প্রকাশের সময় : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ২২৫ ০০ বার পড়া হয়েছে
উৎপল ঘোষ
যশোরের কেশবপুরে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে এক গৃহবধূর দায়ের করা মামলায় খলিলুর রহমান (২১) নামে এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ।
গতকাল (২ সেপ্টেম্বর) রাতে উপজেলার মুলগ্রাম বাজার থেকে তাকে গ্রেফতার করাসহ তার কাছ থেকে অপরাধকর্মে ব্যবহৃত একটি স্মার্টফোন ও ধারণকৃত অশ্লীল ভিডিও জব্দ করেছে পুলিশ। সে কেশবপুর উপজেলার জাহানপুর গ্রামের আব্দুল করিম সরদারের ছেলে।
থানা পুলিশ সূত্রে জানা যায়, কেশবপুর উপজেলার এক গৃহবধূর বসতবাড়ির শয়নকক্ষের জানালার ছিদ্র দিয়ে কে-বা কারা নগ্ন ছবি ও ভিডিও ধারণ করে। ওই সময় গৃহবধূ দেখে ফেললে অজ্ঞাতনামা ব্যক্তি সেখানে চিরকুট ফেলে রেখে চলে যায় এবং চিরকুটে লেখা মোবাইল নম্বরে যোগাযোগ করতে বলেন। পরবর্তীতে বিভিন্ন মাধ্যমে ওই নগ্ন ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ভুক্তভোগীর কাছ থেকে মোটা অংকের টাকা দাবি করেন। এ ঘটনা উল্লেখ করে ভুক্তভোগী নারী অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে গত সোমবার (১লা সেপ্টেম্বর) কেশবপুর থানায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নম্বর-২। মামলার পর থানা পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তার মাধ্যমে খলিলুর রহমান কে শনাক্ত করে মুলগ্রাম বাজার থেকে তাকে গ্রেফতার করে।
কেশবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আনোয়ার হোসেন বলেন, পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে এক গৃহবধূর দায়ের করা মামলায় তথ্য প্রযুক্তির সহায়তার মাধ্যমে খলিলুর রহমানকে গ্রেফতার করা হয়েছে। তার কাছ থেকে অপরাধকর্মে ব্যবহৃত স্মার্টফোন ও ধারণকৃত অশ্লীল ভিডিও জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে মঙ্গলবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।