1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
শিরোনাম :
ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান

সাভারের আশুলিয়ায় অজ্ঞাত এক নারীকে হত্যার রহস্য উৎঘাটন করেছে গোয়েন্দা পুলিশ ডিবি

মোঃ রোমান হোসেন, স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ১৩৪ ০০ বার পড়া হয়েছে

 

মোঃ রোমান হোসেন

 

 

দুপুরে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ ডিবির ওসি জালাল উদ্দিন হত্যাকান্ডের রহস্য উৎঘাটনের বিষয়টি নিশ্চিত করেন। ঢাকা জেলা ডিবি পুলিশ উত্তর জানায়,চলতি বছরের ২৭ জানুয়ারি আশুলিয়ার কুমকুমারী এলাকা থেকে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে পুলিশ। এঘটনায় আশুলিয়া থানায় অজ্ঞাত আসামীদের নামে একটি হত্যা মামলা হলে তা ছায়া তদন্ত শুরু করে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ ডিবি। পরে গত নয় নভেম্বর গোয়েন্দ তথ্যের ভিত্তিত্বে হত্যাকান্ডের মুল পরিকল্পনাকারী বিদ্যুৎ মন্ডলকে আশুলিয়া থেকে গ্রেপ্তার করে।

 

পরে বিদ্যুৎ মন্ডল উক্ত হত্যার ঘটনা সম্পর্কে নিজের সম্পৃক্ততা স্বীকার করে এবং তার ছোট বোন জামাই শাকিরুল ইসলাম হত্যার সাথে জড়িত আছে মর্মে জানায়। পলাতক আসামী শাকিরুল ইসলামকে গ্রেফতারের লক্ষে, তথ্য প্রযুক্তি ও বিভিন্ন কৌশল অবলম্বন করে ঢাকা জেলার ডিবি উত্তর। অভিযানের অংশ হিসেবে সকালে দারুস সালাম থানা এলাকায় অভিযান পরিচালনা করে মিরপুর বড়বাজার (শামীম এর অটো রিক্সার গ্যারেজের সামনে হইতে উক্ত হত্যা মামলার পলাতক আসামী শাকিরুল ইসলামকে গ্রেপ্তার করে।

 

ধৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত ঘটনার সাথে তার সম্পৃক্ততা স্বীকার করেন। অজ্ঞাতনামা নারীর পরিচয় জানতে চাইলে সে জানায়, মৃত অজ্ঞাতনামা নারীর নাম নারগিস আক্তার (২৭)। নারগিস আক্তার সম্পর্কে তার ভাবী ( শাকিরুলের স্ত্রীর বড় ভাইয়ের ৩ নং স্ত্রী)। সে আরোও জানায়, তার স্ত্রীর বড় ভাই বিদ্যুৎ মন্ডল যোগসাজসে উক্ত হত্যার ঘটনা ঘটিয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।