1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
শিরোনাম :
ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান

৩১ দফা বাস্তবায়ন দাবিতে সাভারে প্রাণবন্ত আলোচনা সভা

মোঃ রোমান হোসেন, স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ১৫০ ০০ বার পড়া হয়েছে

 

 

মোঃ রোমান হোসেন

 

ঢাকা সাভারে ধানের শীষের পক্ষে জনসচেতনতা ও ৩১ দফা বাস্তবায়নে লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠান আয়োজিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রাশেদুল আহসান রাশেদ।

মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে পৌরসভার ভাগলপুর এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যুবদল, ছাত্রদল, ওলামা দলের উদ্যোগে অনুষ্ঠানটি আয়োজিত হয়।তরুণ প্রজন্মের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক এই প্রতিপাদ্যকে সামনে রেখে বেলা দুপুর থেকে শুরু করে পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে শুরু করে বিএনপি ও যুবদল, ছাত্রদল সহ বিভিন্ন নেতা কর্মীরা নানা রঙের ব্যানার ফেস্টুন নিয়ে অনুষ্ঠানে আসতে শুরু করে।

 

নির্ধারিত সময় টপ ক্লাস পার্টি সেন্টারে
অনুষ্ঠানটি শুরু হয়। ছাত্রদলের সিনিয়র নেতা শহিদুল ইসলাম সোহাগ ও তুহিন হোসেনের সঞ্চালনায় বিএনপি নেতা রাশেদুল আহসান রাশেদ বলেন, বিএনপির ৩১ দফা জাতির মুক্তির সনদ। দেশের উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষের বিকল্প নেই। ঢাকা-১৯ আসনে ধানের শীষকে বিপুল ভোটে বিজয়ী করে তারেক রহমান ও বেগম খালেদা জিয়াকে উপহার দিতে চাই। তিনি আরও বলেন,

বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক পরিবার। সাভার ও আশুলিয়া আসনে একাধিক নেতার মনোনয়ন প্রত্যাশা থাকলেও দল একজনকেই প্রার্থী করেছে। তাই দলীয় স্বার্থে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আমাদের মাঝে কোনো বিভেদ নেই দল ও দেশের স্বার্থেই আমরা ঐক্যবদ্ধবলে জানান তিনি ।
এ সময় আরো উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ম-সাধারন সম্পাদক মোঃ হাসিবুর রহমান খান,

 

সাভার পৌর বিএনপি’র সাবেক আইন বিষয়ক সম্পাদক এ্যাড. আনোয়ার হোসেন, পৌর যুবদলের সাবেক সিঃ যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ সোবাহান মিয়া, আরাফাত রহমান কোকো যুব ও ক্রীড়া সংসদ কেন্দ্রীয় কমিটি সাংগঠনিক সম্পাদক আল শাহরিয়ার নাদিম, সাভার বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ইমদাদুল হক বাবু, ঢাকা জেলা ছাত্রদলের সিঃ যুগ্ম-সাধারণ সম্পাদক রাকিব খন্দকার,ঢাকা জেলা ওলামা দলের আহ্বায়ক এইচ এম মাসুদ রানা, ঢাকা জেলা ওলামা দলের সদস্য সচিব রবিউল আউয়াল, ঢাকা জেলা ওলামা দলের ২য় যুগ্ন-আহবায়ক তারেক মোঃ শাহরিয়ার ইসলাম ড্রিম, ঢাকা জেলা আরাফাত রহমান কোকো যুব ও ক্রিয়া সংসদ সভাপতি সানোয়ার প্রামানিক।

অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর ছাত্রদলের দলের সিঃ ছাত্রদল নেতা শহিদুল ইসলাম সোহাগ ও তুহিন হোসেন।
সভায় বক্তারা তরুণ প্রজন্মকে গণতন্ত্র ও পরিবর্তনের পক্ষে প্রথম ভোটটি ধানের শীষে দেওয়ার আহ্বান জানান।
এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন নেতা কর্মী সহ বিভিন্ন ওয়ার্ডের মহিলা নেতৃবৃন্দরাও উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।