তিতাসে নারান্দিয়া মোল্লা মার্কেটের ৩ টি দোকান পুড়ে ছাই
মোঃ হানিফ মিয়া, কুমিল্লা জেলা প্রতিনিধি
প্রকাশের সময় :
শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
১২১
০০ বার পড়া হয়েছে
কুমিল্লা জেলা প্রতিনিধি
কুমিল্লা জেলা তিতাস উপজেলার নারান্দিয়া ইউনিয়নের দক্ষিণ নারান্দিয়া পশ্চিমপাড় মোল্লা মার্কেটে ২৮ নভেম্বর আনুমানিক রাত ১২টার পর অগ্নিকান্ডের ঘটনাটি ঘটেছে। তথ্যসূত্রে জানা যায়,মোঃ মাহাবুব ও জহিরুল ইসলাম এর দোকান সবচেয়ে বেশি ক্ষতির পরিমান দাঁড়িয়েছে।
আনুমানিক প্রায় ৫ থেকে ৬ লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই হয়েছে বলে প্রাথমিক ধারণা করা হয়।
মোহাম্মদ মাহবুবের ভ্যারাইটিজ স্টোর দোকানে আনুমানিক ৪ লক্ষ টাকার মালামাল ছিল ও মোহাম্মদ জহিরুল ইসলামের ফার্মেসির দোকানে প্রায় আনুমানিক ১ লক্ষ থেকে ২ লক্ষ টাকার ঔষধ ছিল।
পুড়ে যাওয়ার ঘটনাটি কিভাবে ঘটেছে এখনো জানা যায়নি। দোকানপাট পুড়ে যাওয়ায় অনেকটাই নিঃস্ব হয়ে পড়েছে দোকানদার।এলাকাবাসী,বিভিন্ন সংগঠন ও প্রশাসনের সহযোগিতা কামনা করে সাংবাদিকদের এই তথ্য জানান। রাতে যখন অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় তৎক্ষণাৎ এলাকাবাসী এসে নিভানোর চেষ্টা করেন। ততক্ষণ তিনটি দোকান পুড়ে ছাই হয়ে যায়।