1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
শিরোনাম :
ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান

আন্ডারগ্রাউন্ডে দাউদাউ আগুন, আতঙ্কে সাভারবাসী

মোঃ রোমান হোসেন, স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
  • ২০২ ০০ বার পড়া হয়েছে

 

মোঃ রোমান হোসেন

 

 

 

সাভারের হেমায়েতপুর এলাকায় বহুতল ভবনের আন্ডারগ্রাউন্ডের একটি মার্কেটে গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটাস্থলে গিয়ে আগুন নির্বাপন করে। তবে এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর ) রাত সাড়ে এগারোটার দিকে হেমায়েতপুরের রহমান ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের নীচতলায় এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে।

সাভার ফায়ার স্টেশনের পরিদর্শক মেহেরুল ইসলাম জানান, সাভারের হেমায়েতপুরে রাত সাড়ে এগারোটার দিকে ৫তলা বিশিষ্ট একটি বহুতল ভবনের আন্ডারগ্রাউন্ডের দোকানে হঠাৎ আগুন দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেয়। এ সময় সাভারের তেঁতুলঝোড়ার ট‍্যানারী ফায়ার স্টেশনের একটি ইউনিট ও সাভার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রায় দুইঘন্টা পর আগুন পুরোপুরি নির্বাপন হয়। এতে আন্ডারগ্রাউন্ডে থাকা দুইটি গোডাউন ও মালামাল ভস্মীভূত হয়। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি বলে জানান তিনি। ভবনটির আন্ডারগ্রাউন্ডে কয়েকটি কাপড়ের গোডাউন ছিল বলে জানা গেছে।

প্রাথমিকভাবে তাদের ধারণা সর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত ঘটতে পারে। তবে তদন্ত সাপেক্ষে আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ ও প্রকৃত ঘটনা নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

ভবনটিতে একটি কমিউনিটি সেন্টার ও একটি ডায়াগনস্টিক সেন্টার রয়েছে। আন্ডারগ্রাউন্ডে ছিল কাপড়ের গোডাউন।

অল্প সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হওয়ায় আগুনে বড় কোন ক্ষয়-ক্ষতি হয়নি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।