1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান

তিতাসের মাছিমপুর বাজারে পাবলিক টয়লেট চালু

মোঃ হানিফ মিয়া, কুমিল্লা জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ৪৯ ০০ বার পড়া হয়েছে
কুমিল্লা জেলা প্রতিনিধি
দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে কুমিল্লার তিতাস উপজেলার মাছিমপুর বাজারে চালু হলো বহুল প্রত্যাশিত পাবলিক টয়লেট। সরকারি অর্থায়ন এবং বাজার কমিটির সার্বিক সহযোগিতায় নির্মিত এই পাবলিক টয়লেট শনিবার (২৯ নভেম্বর) সকালে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।ব্যবসায়ী ও ক্রেতাদের উপস্থিতিতে টয়লেটটির উদ্বোধন করেন বাজার কমিটির সভাপতি হাবিব সরকার এবং সাধারণ সম্পাদক এম. এ. ছাত্তার। উদ্বোধনের মধ্য দিয়ে এটি সবার জন্য উন্মুক্ত ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন,কলাকান্দি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আনিস সরকার,নাগেরচর গ্রামের প্রবীণ শিক্ষক আব্দুল আজিজ মাস্টার,সাবেক মেম্বার শাহাজাহান,
স্বেচ্ছাসেবক দল নেতা খোকন মিয়া,মজিব সরকারসহ স্থানীয় ব্যবসায়ী ও সুধীজন। বাজার কমিটির নেতৃবৃন্দ জানান, এই পাবলিক টয়লেট চালুর মাধ্যমে বাজারে আগত ক্রেতা ও ব্যবসায়ীদের দীর্ঘদিনের ভোগান্তি দূর হবে এবং বাজারের পরিবেশ আরও সুসংগঠিত হবে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।