1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
শিরোনাম :
ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান

আশুলিয়ায় রাতভর ডিবি অভিযানে ৩৮০ পিস ইয়াবা উদ্ধার — গ্রেফতার ৪

মোঃ রোমান হোসেন, স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ১৭১ ০০ বার পড়া হয়েছে

 

মোঃ রোমান হোসেন

 

 

সাভারের আশুলিয়ায় ৩৮০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলার (উত্তর)গোয়েন্দা পুলিশ ডিবি।

শুক্রবার ( ২৯নভেম্বর) রাত সাড়ে ১১টা থেকে শুরু করে শনিবার সকাল পর্যন্ত আশুলিয়ার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

 

ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিনের নেতৃত্বে প্রথম অভিযানটি পরিচালিত হয় আশুলিয়া থানার উত্তর গাজিরচট এলাকা থেকে ৮০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়— জামগড়া হিউন গার্মেন্টসের সামনে এলাকায় হইতে
মোঃ নাসির (২৬), পিতা নুরু মিয়া, ফরিদপুরের ভাংগা থানার সোয়াদী গ্রাম; পরদিন শনিবার ৩০ নভেম্বর ভোর ৬টা ১০ মিনিটে শান্তিনগর এলাকায় পরিচালিত পৃথক অভিযানে ২০০ পিচ ইয়াবাসহ ধরা পড়ে— মোঃ দুলাল শেখ (৩৫), পিতা বাবুল খুলনার সোনাডাঙ্গা থানার বৌ-বাজার এলাকা, বর্তমানে আশুলিয়ার চাড়ালপাড়ায় হুমায়ুন সাহেবের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।

 

 

এর কিছুক্ষণ পর সকাল ৭টা ৪০ মিনিটে আশুলিয়ার মধ্য গাজিরচট এলাকায় আরও একটি অভিযানে ১০০ পিচ ইয়াবাসহ দু’জনকে গ্রেফতার করা হয়। তারা হলেন মোঃ সরাফত আলী (৫০), পিতা মৃত হযরত আলী, -মধ্য গাজিরচট, মনির হোসেন (৩০) পিতা মৃত মোবারক হোসেন গাজিরচট এলাকায় ভাড়াটিয়া। মাদককারবারিদের কাছ থেকে জব্দ হওয়া ইয়াবার মোট পরিমাণ ৩৮০ পিচ।

ডিবি উত্তর অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন বলেন চলমান মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আশুলিয়া থানায় নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে জেলা পুলিশ কাজ করে যাচ্ছে বলে জানান তিনি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।