1. admin@dainiksattoprokash.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান

দাউদকান্দিতে নিসচার ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মোঃ হানিফ মিয়া, কুমিল্লা জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ২০৬ ০০ বার পড়া হয়েছে
কুমিল্লা জেলা প্রতিনিধি
কুমিল্লা জেলা দাউদকান্দিতে নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর সংগ্রাম, সাফল্য ও গৌরবের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার (১ ডিসেম্বর) সকালে দাউদকান্দি উপজেলা শাখার উদ্যোগে স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে আলোচনা সভা ও র‍্যালির আয়োজন করা হয়।
সকালে আলোচনা সভা শেষে গৌরীপুরস্থ দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মো.হাবিবুর রহমান। নিসচা দাউদকান্দি শাখার সভাপতি লিটন সরকার বাদলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আলমগীর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব কামাল উদ্দিন।
এছাড়া উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, অর্থ সম্পাদক মো. রফিকুল ইসলাম, নিসচার প্রচার ও প্রকাশনা সম্পাদক হাবিবুর রহমান, স্বাস্থ্য ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. আবুল হাসান ফারুক, কার্যকরী সদস্য মো.হানিফ খান,মেহেদী হাসান, মাসুম বিন ইদ্রিস, মো.রাজিব হোসেন,মো.ফয়সাল সিকদার, আহনাফ তিহামী,
মো. সাজিদসহ আরও অনেকে।আলোচনা সভায় বক্তারা নিরাপদ সড়ক গড়তে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান। তারা বলেন, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে নিসচা দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ সংগঠন সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণে অগ্রণী ভূমিকা পালন করবে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।