1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান

সাভারে সংঘর্ষ–গুলিবিদ্ধ যুবক, বিদেশী অস্ত্রসহ আটক ৪

মোঃ রোমান হোসেন, স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ২১৬ ০০ বার পড়া হয়েছে

 

 

মোঃ রোমান হোসেন

 

 

সাভারের আশুলিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক যুবক গুলিবিদ্ধ হয়েছে। গুলিবিদ্ধ ওই যুবককে সাভারের স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। পরে এ ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একটি বিদেশী পিস্তলসহ চার সন্ত্রাসীকে গ্রেফতার করে।

আজ বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর ) ভোররাতে তাদের পৃথক স্থান থেকে গ্রেফতার করা হয় বলে তথ‍্য নিশ্চিত করেছেন ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ।

পুলিশ জানায়, গতকাল বুধবার গভীর রাতে আশুলিয়ার পলাশবাড়ির কবরস্থান সংলগ্ন এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সীমান্ত সরকারকে গুলি করে মান্নান পাটোয়ারী গ্রুপ। এ ঘটনায় গুলিবিদ্ধ সীমান্ত সরকারকে দ্রুত সাভারের এনাম মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
এ ঘটনার জানার পরপরই ডিবি পুলিশ অভিযান চালিয়ে আজ ভোররাতে পলাশবাড়ি হতে গ্রেফতার করে আব্দুল মান্নান পাটোয়ারী ও সাভার থানা রোড হতে মনোয়ার হোসেন টিটু, আল আমীন স্বপন ও জুলহাস মিয়া নামে চারজনকে গ্রেফতার করে । এ সময় মান্নান পাটোয়ারীর কাছ থেকে উদ্ধার করা হয় আমেরিকার তৈরি ৭•৬৫ বোরের একটি বাটযুক্ত বিদেশী পিস্তল। সাথে ছিল গুলির খোসা ও ম‍্যাগজিন। পরে তাদের অস্ত্র ও সন্ত্রাসী আইনে আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়। থানা পুলিশ দুপুরে তাদের আদালতে প্রেরন করে।

এ ব‍্যাপারে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি) জালাল উদ্দিন বলেন, তাদের মধ্যে আধিপত্য নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব ছিল। এরই জের ধরে গোলাগুলির ঘটনা ঘটে গুলিবিদ্ধ হয় ওই যুবক। পরে অভিযান চালিয়ে অস্ত্র ও সন্ত্রাসীদের গ্রেফতার করা হয়। তাদের সাথে অন‍্যান‍্য কেউ জড়িত থাকলেও তাদের ও আইনের আওতায় আনা হবে বলেও মন্তব্য করেন তিনি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।