1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

যশোর অভয়নগরে দূর্বৃত্তের গুলিতে যূবক আহত

উৎপল ঘোষ, ক্রাইম রিপোর্টার
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৪৯ ০০ বার পড়া হয়েছে
উৎপল ঘোষ
যশোরের অভয়নগর উপজেলার ভৈরব উত্তর – পূর্ব জনপদের ৭ নং শুভরাড়া ইউনিয়নের শুভরাড়া গ্রামে মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যার পর  শামীম শেখ (২০) নামের এক যুবক গুলিতে গুরুতর আহত হয়েছেন।
ওসি কেএম রবিউল ইসলাম জানান, এশার আযানের কিছুক্ষণের মধ্যে কয়েকজন যুবক হত্যার উদ্দেশ্যে শামীম শেখের উপর গুলি চালায়। একটি গুলি তার মাথায় লাগে। খবর পেয়ে স্থানীয়রা তাকে প্রথমে ফুলতলা  স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
আহত শামীম শেখ অভয়নগর উপজেলার শুভরাড়া গ্রামের মহিদুল শেখের ছেলে। তার ভাই ইরান বলেন, দুর্বৃত্তরা পরপর কয়েকটি গুলি ছুঁড়ে এবং হামলার উদ্দেশ্য হত্যা ছিল।
অভয়ননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।