1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান

মুন্সীগঞ্জ-৩ আসনে মনোনয়ন বাতিলের দাবিতে কামরুজ্জামান রতন ও মির্জা ফখরুলের পুত্তলিকায় আগুন দিয়ে বিক্ষোভ!

আরাফাত ভূঁইয়া শান্ত, মুন্সীগঞ্জ প্রতিনিধি 
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৭ ০০ বার পড়া হয়েছে
মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জ-৩ আসনে (সদর-গজারিয়া) মনোনয়ন ঘোষনার প্রতিবাদে কেন্দ্রীয় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সমাজকল্যান বিষয়ক সম্পাদক মো. কামরুজ্জামান রতনের কুশপুত্তলিকা দাহ করেছে দলীয় নেতাকর্মীরা। এছাড়া আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ সৃষ্টি ও বিক্ষোভ মিছিল করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাত সাড়ে ৬ টার দিকে মুন্সীগঞ্জ শহরের থানারপুল এলাকায় মনোনয়ন বঞ্চিত জেলা বিএনপির সদস্য সচিব মো. মহিউদ্দিনের সমর্থক দলীয় নেতাকর্মীরা মুন্সীগঞ্জ-মুক্তারপুর সড়কে কেন্দ্রীয় দুই নেতার কুশপুত্তলিকা দাহ করে। এরআগে সন্ধ্যা সাড়ে ৫ টার দিকে ব্যানার-ফেষ্টুনে আগুন জ্বালিয়ে অবরোধ ও বিক্ষোভ প্রদর্শন করে।
প্রসঙ্গত- বৃহস্পতিবার বিকেল ৪ টার দিকে ঢাকার কেন্দ্রীয় বিএনপির কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম মুন্সীগঞ্জ-৩ আসনে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সমাজকল্যান বিষয়ক সম্পাদক মো. কামরুজ্জামান রতনকে দলীয় প্রার্থী হিসেবে ঘোষনা করেন।
এ আসনের মনোনয়ন বঞ্চিত মো. মহিউদ্দিন সমর্থিত নেতাকর্মীরা জানান, বিকেল ৫ টার দিকে শহরের উপকন্ঠ পঞ্চসার ইউনিয়নের মুক্তারপুর পুরাতন ফেরীঘাট এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করেন তারা। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদিক্ষন করে জেলা শহরের থানারপুল এলাকার জেলা বিএনপির কার্যালয়ে এসে সড়কে অবরোধ সৃষ্টি করে। এ সময় জেলা শহরের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত হন। কামরুজ্জামান রতনকে প্রার্থী ঘোষনার প্রতিবাদে মূর্হুমুহু শ্লোগান দেন নেতাকর্মীরা। এক পর্যায়ে ব্যানার-ফেস্টুনে আগুন জ্বালান। এ সময় দলের মহাসচিব ও সমাজকল্যান সম্পাদকের কুশপুত্তলিকা দাহ করেন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য আতোয়ার হোসেন বাবুল, সাইদুর রহমান ফকির, কাজী আবু সুফিয়ান বিপ্লব, শহিদুল ইসলাম শহীদ, জেলা বিএনপির সাবেক সদস্য মো. গোলজার হোসেন, শহর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহবুব-উল-আলম স্বপন, পঞ্চসার ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মো. আব্দুল মতিন, জেলা যুবদলের সাবেক সদস্য সচিব মু. মাসুদ রানা, জেলা ছাত্রদলের সভাপতি মো. আবুল হাসেম প্রমুখ।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।