1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
শিরোনাম :
ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান

ছোট যমুনা নদী রক্ষার আহ্বান নওগাঁ পুলিশ সুপারের

মোঃ রুহেল আহম্মেদ, স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ৪৬৮ ০০ বার পড়া হয়েছে

 

মোঃ রুহেল আহম্মেদ
নওগাঁ জেলার বুক চিরে প্রবাহিত ছোট যমুনা নদী রক্ষার আহ্বান জানিয়েছেন জেলার নবাগত পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি জানান, বাংলাদেশের গুরুত্বপূর্ণ নদীগুলোর মধ্যে ছোট যমুনা একটি-যা দিনাজপুর, জয়পুরহাট, নওগাঁ ও ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলা দিয়ে প্রবাহিত হয়েছে। গবেষকদের মতে নদীটির দৈর্ঘ্য প্রায় ৫৬ কিলোমিটার।
পোস্টে উল্লেখ করা হয়, এক সময় যাতায়াত ও পণ্য পরিবহনের গুরুত্বপূর্ণ মাধ্যম হলেও কালের পরিক্রমায় নদীটি এখন জীর্ণ অবস্থায় রয়েছে। পানি দূষণ, ময়লা-আবর্জনা ফেলা, পলি জমা ও দখল- বেদখলের কারণে নদীর স্বাভাবিক প্রবাহ ও জীববৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
তিনি আরও বলেন, নদী একটি দেশের রক্তনালীর মতো। আধুনিক প্রযুক্তি ও সড়ক যোগাযোগের উন্নয়ন সত্ত্বেও নদীর গুরুত্ব কমেনি। তাই নওগাঁ জেলার প্রাকৃতিক সৌন্দর্যের অংশ ‘ছোট যমুনা’ নদীকে বাঁচাতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।