1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

আশুলিয়ায় জুট ব্যবসার দখল নিতে গার্মেন্টস কর্মকর্তাকে অপহরণ

মোঃ রোমান হোসেন, স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ১৭৭ ০০ বার পড়া হয়েছে

 

মোঃ রোমান হোসেন

 

 

সাভারের আশুলিয়ায় জুট ব্যবসার দখল নিতে
আশুলিয়ায় একটি তৈরি পোশাক কারখানার জেনারেল ম্যানেজারকে অপহরণ করার অভিযোগ উঠেছে বেশ কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে। এঘটনায় ওই কারখানার কর্মকর্তা ও তার পরিবারের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে।

গতকাল বৃহস্পিতার (৪ডিসেম্বর ) সন্ধ্যায় আশুলিয়ার জামগড়ার দিয়াখালি এলাকায় এ অপহরণের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়,গতকাল সন্ধ্যায় জামগড়ার দিয়াখালি এলাকার রোজ ড্রেসেস লিমিটেড কারখানার জেনারেল ম্যানেজার সাধন কুমার দে কারখানায় দায়িত্ব পালন শেষে প্রাইভেটকারে বাসার উদ্দেশ্যে কারখানা থেকে বের হলে ছয় থেকে সাত জন যুবক তার গাড়ি আটকিয়ে ভয়ভীতি প্রদর্শন করে তাকে তাদের গাড়িতে তুলে নিয়ে আশুলিয়ার বিভিন্ন স্থানে প্রায় তিন ঘন্টা ঘুড়িয়ে জুট ব্যবসা না দিলে তাকে হত্যার হুমকি ধামকি দিয়ে কারখানার সামনে গাড়ি থেকে নামিয়ে দিয়ে ওই যুবকরা পালিয়ে যায়। এঘটনায় খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এবিষয়ে অপহরণের শিকার গার্মেন্টস কর্মকর্তা সাধন কুমার দে বলেন,ওই ব্যক্তিদের জুট ব্যবসা না দেওয়ায় তারা তাকে অপহরণ করেছিলো বর্তমানে তিনি চরম আতঙ্কে রয়েছেন।

এলাকাবাসী জানায়,সম্প্রতি ওই গার্মেন্টেস এর জুট ব্যবসা ডিটের মাধ্যমে স্থানীয় রনিকে দেওয়া হলে একটি পক্ষ রনিকে জুট নিতে বাধা প্রদান করেন পরে কারখানা কতৃপক্ষ কোন পক্ষকে জুট না দিয়ে নিজেরাই জুট বিক্রি করছেন। এবিষয়ে আশুলিয়া থানা পুলিশ বলছে,অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।