1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
শিরোনাম :
ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান

বাংলাদেশ স্কাউটস-এর সর্বোচ্চ সম্মাননা প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড অর্জন করলেন লক্ষ্মীপুরের কৃতি সন্তান আওলাদ হোসেন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ১৭২ ০০ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক

 

লক্ষ্মীপুর সরকারি কলেজের শিক্ষার্থী ও রোভার স্কাউট আওলাদ হোসেন বাংলাদেশ স্কাউটস-এর সর্বোচ্চ সম্মাননা প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড অর্জন করেছেন। আজ শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, বাংলাদেশ স্কাউটস প্রোগ্রাম বিভাগ আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব নুসরাত জাহান, অতিরিক্ত কমিশনার (উন্নয়ন), চট্টগ্রাম বিভাগ। বিশেষ অতিথি ছিলেন জনাব মুহাম্মদ রেজা হাসান, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, কুমিল্লা এবং জনাব এস. এম. মেহেদী হাসান, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, লক্ষ্মীপুর। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনাব মোহাম্মদ শামসুল ইসলাম, চেয়ারম্যান, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লা।

বক্তব্য পর্ব শেষে অতিথিবৃন্দ অ্যাওয়ার্ডপ্রাপ্তদের হাতে সম্মাননা তুলে দেন। উল্লেখ্য, প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড সাধারণত মহামান্য রাষ্ট্রপতি প্রদান করে থাকেন; তবে প্রতিকূল পরিস্থিতির কারণে এবার অঞ্চলভিত্তিকভাবে অ্যাওয়ার্ড প্রদানের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ স্কাউটস কর্তৃপক্ষ।

অ্যাওয়ার্ড অর্জনের অনুভূতি জানিয়ে রোভার আওলাদ হোসেন বলেন, “স্কাউটিং আমাকে শিখিয়েছে সৎ, দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হতে। প্রাইমারি স্কুল থেকে স্কাউট আন্দোলনের সঙ্গে যুক্ত থাকতে পেরে আমি গর্বিত।” তিনি পূর্বে অর্জন করেছেন শাপলা কাব অ্যাওয়ার্ড (২০১৮) ও সমাজ উন্নয়ন অ্যাওয়ার্ড (২০২৩)। আজকের প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড (২০২১) তাঁর স্কাউটিং জীবনের আরেক উজ্জ্বল অর্জন।

স্কাউট পরিবারের সদস্যরা তাঁকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন এবং ভবিষ্যৎ নেতৃত্বের পথচলায় সাফল্য কামনা করেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।