1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

সিরাজগঞ্জ  সলঙ্গায় নূরানী মাদ্রাসায় কোরআনের ছবক প্রদান অনুষ্ঠিত

তারিকুল আলম, রাজশাহী বিভাগীয় প্রধান
  • প্রকাশের সময় : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ১৪৪ ০০ বার পড়া হয়েছে
তারিকুল আলম, বিভাগীয় প্রধান রাজশাহী
সিরাজগঞ্জের সলঙ্গায় বনবাড়ীয়া নূরানী মাদ্রাসায় আজ রবিবার সকাল ১০ ঘটিকায় প্রথম শ্রেনির ৮১জন শিক্ষার্থীদের হাতে পবিত্র কোরআন শরিফ শিক্ষার প্রথম ছবক প্রদান অনুষ্ঠিত হয়েছে।
মাদ্রাসার মুহতামিম মুফতি মাওঃ মোঃ তৌফিকুল ইসলাম খান ও  হাফেজ মাও: ফিরোজ আহমেদ এর  পরিচালনায় ছবক প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের  সভাপতি আলহাজ্ব মো: আব্দুর রহমান মাস্টার সাহেব। ভবিষ্যৎ দিক নির্দেশনামুলক বক্তব্য প্রদান করেন অত্র প্রতিষ্ঠানের পরিচালক ও প্রধান উপদেষ্টা আলহাজ্ব মো:আবু তোরাব সরকার।
এসময় শিক্ষার্থীদের হাতে পবিত্র কোরআন শরিফ শিক্ষার প্রথম ছবক প্রদান করেন আলহাজ্ব হযরত মাওলানা মুফতি খালিদ সাইফুল্লাহ শাহরাস্তভী, চেয়ারম্যান বাংলাদেশ নূরানী কুরআন শিক্ষা ফাউন্ডেশন ও প্রধান উপদেষ্টা অত্র মাদ্রাসা।
এসময় উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের সদস্য আলহাজ্ব মাও: নুরুল আমিন,মাওলানা আব্দুল গফুর মোল্লা,নায়েবে আমির সলঙ্গা থানা জামায়াতে ইসলামী। মাওলানা আব্দুর রউফ, সাবেক উপাধক্ষ্য, সাংবাদিক আবু হানিফ সহ অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থী, অভিভাবক অভিভাবিকা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পরিশেষে সকলের সুস্বাস্থ্য, মুসলিম উম্মার শান্তি কামনা করে ও অত্র প্রতিষ্ঠানের সফলতা অর্জনের জন্য মহান আল্লাহ তায়ালার কাছে বিশেষ দোয়া পরিচালনার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি করা হয়েছে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।