1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
শিরোনাম :
ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান

সিরাজদিখানে নারী নির্যাতন প্রতিরোধপক্ষ উপলক্ষে দি হাঙ্গার প্রজেক্টের মানববন্ধন,র‍্যালি ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

আরাফাত ভূঁইয়া শান্ত, মুন্সীগঞ্জ প্রতিনিধি 
  • প্রকাশের সময় : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ১০১ ০০ বার পড়া হয়েছে
মুন্সীগঞ্জ,প্রতিনিধি
সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি এই স্লোগানকে সামনে রেখে ১৬ দিনব্যাপী আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধপক্ষ উপলক্ষে মুন্সীগঞ্জের সিরাজদিখানে মানববন্ধন, র‍্যালি ও দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা করেছে দি হাঙ্গার প্রজেক্টের এমআইপিএস প্রকল্প।  শনিবার (৭ ডিসেম্বর) সকালে ঢাকা-মাওয়া মহাসড়কে নিমতলা বাজার এলাকায় এমআইপিএস প্রকল্প পরিচালিত নারী শান্তি সহায়ক প্ল্যাটফর্ম (ওয়েভ) এর উদ্যোগে মানববন্ধন ও র‍্যালিটি অনুষ্ঠিত হয়।
পরে নিমতলা জেমস গ্রিল এন্ড চাইনিজ রেস্টুরেন্ট মিলনায়তনে পিএফজি ও ওয়েভ সদস্যদের নিয়ে “জেন্ডার সচেতনতা ও সহিংসতা প্রতিরোধ” বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ।
প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলার পিএফজি এবং ওয়েভ সদস্যারা।
প্রশিক্ষণ পরিচালনা করেন এমআইপিএস প্রকল্পের জেন্ডার ও ইয়ুথ এমপাওয়ারমেন্ট বিষয়ক এক্সপার্ট শারমিন সুলতানা লাবন্য এবং ঢাকা ক্লাস্টারের এরিয়া কোঅর্ডিনেটর রাসেল আহমেদ। সহযোগিতায় ছিলেন ইন্টার্ন জেরিন মুনতাহা।
প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা লিঙ্গভিত্তিক বৈষম্য, জেন্ডার সংবেদনশীলতা, পারিবারিক ও সামাজিক সহিংসতা প্রতিরোধ, নারীর ক্ষমতায়ন এবং শান্তিপূর্ণ সমাজ গঠনে ব্যক্তি ও কমিউনিটির ভূমিকা বিষয়ে বিভিন্ন সেশনে অংশগ্রহণ  করেন।
আয়োজকরা বলেন, সমাজে শান্তি, সম্প্রীতি ও নারী-পুরুষ সমতার ভিত্তিতে একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে এই ধরনের প্রশিক্ষণ অত্যন্ত প্রয়োজন। নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং কমিউনিটির সক্রিয় অংশগ্রহণই পারে ইতিবাচক পরিবর্তন আনতে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।