1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
শিরোনাম :
ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান

তিতাসে ব্যক্তিগত অর্থায়নে রাস্তা নির্মাণ ও অগ্নিকাণ্ডে ঘরহারা ৫ পরিবারের পাশে দাঁড়িয়েছেন  কুদ্দুস সরকার

মোঃ হানিফ মিয়া, কুমিল্লা জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৩ ০০ বার পড়া হয়েছে
কুমিল্লা জেলা প্রতিনিধি
কুমিল্লার তিতাস উপজেলার মজিদপুর ইউনিয়নের শাহাবৃদ্ধি গ্রামে ব্যক্তিগত উদ্যোগে উন্নয়ন ও মানবিক কাজের ধারাবাহিকতায় আলোচনায় রয়েছেন সরকার বাড়ির হাজী সুভা সরকারের ছেলে, সৌদি আরব প্রবাসী ব্যবসায়ী এবং সমাজসেবক আব্দুল কুদ্দুস সরকার।গ্রামের মানুষের দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে ফারুক মিয়ার বাড়ি থেকে সরকার বাড়ির জামে মসজিদ পর্যন্ত প্রায় এক হাজ একশো মিটার রাস্তা নির্মাণ করছেন তিনি তাঁর নিজস্ব অর্থায়নে। কাজ চলছে দ্রুতগতিতে ও মান বজায় রেখে।নির্মাণকাজের প্রথম ধাপে কুদ্দুস সরকার ১ লাখ টাকা, দ্বিতীয় ধাপে ৭ লাখ টাকা এবং বালুর অতিরিক্ত ব্যয়সহ অন্যান্য খরচ প্রদান করেন।
তৃতীয় ধাপে কোরিয়ান প্রবাসী হেলালকে ১ লাখ টাকা দিলে তিনি রাস্তার দুই পাশে বাঁশ ও নেট দিয়ে সুরক্ষাবেষ্টনী তৈরি করেন, যার ফলে রাস্তা নির্মাণ হয়েছে আরও নিরাপদ ও স্থায়ীভাবে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কুদ্দুস সরকার জানান,রাস্তা পুরোপুরি শেষ করতে যত অর্থই লাগুক, ইনশাআল্লাহ সবকিছু আমি নিজেই বহন করব।”অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে কুদ্দুস সরকার।গত তেরো নভেম্বর দুই হাজার পচিশ, ভোর রাত ৩টার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডে শাহাবৃদ্ধি গ্রামের পাঁচটি ঘর মুহূর্তেই পুড়ে ছাই হয়ে যায়।
ঘরহারা অসহায় পরিবারগুলো চরম অনিশ্চয়তায় পড়ে গেলে ছায়ার মতো পাশে দাঁড়ান মানবতার ফেরিওলা কুদ্দুস সরকার।তিনি নিজস্ব অর্থায়নে ওই পাঁচটি পরিবারকে নতুন ঘর তৈরি করে দেন। পাশাপাশি প্রতিটি পরিবারকে ৫ হাজার টাকা করে নগদ সহায়তা এবং একশো কেজি করে চাল উপহার দেন।স্থানীয়রা জানান, তাঁর সাহায্য গ্রামের দুঃসময়ে আশার আলো হয়ে আসে।
মসজিদ মাদরাসা ও সামাজিক উন্নয়নে অব্যাহত অবদান,শুধু রাস্তা বা ঘর নির্মাণ নয়, গ্রামের আশপাশের বেশ কিছু মসজিদে তিনি ব্যক্তিগত অর্থায়নে এসি স্থাপন করেছেন বলে জানান কোরিয়ান প্রবাসী হেলাল।এছাড়া বহু বছর ধরে তিনি,দরিদ্র ও অসহায় মানুষের সহায়তা
গরিব মেয়েদের বিয়েতে অর্থ প্রদান,অসুস্থদের চিকিৎসার খরচ বহন,রোজা, ঈদসহ বিভিন্ন সময়ে আর্থিক সাহায্য,ওয়াজ মাহফিল ও ধর্মীয় অনুষ্ঠানে সহযোগিতাসহ নানা মানবিক কাজে নীরবে যুক্ত রয়েছেন।
মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত, গ্রামের মুরুব্বী ও সাধারণ মানুষের ভাষায়”কুদ্দুস সরকার আমাদের গ্রামের জন্য আল্লাহর এক নেয়ামত। নিঃস্বার্থভাবে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন তিনি। তাঁর প্রশংসা করে শেষ করা যাবে না।নিজের কষ্টার্জিত অর্থ সমাজের উন্নয়ন ও মানুষের কল্যাণে ব্যয় করে কুদ্দুস সরকার আজ মানবতার উজ্জ্বল উদাহরণ হয়ে উঠেছেন।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।