1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
শিরোনাম :
ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান

মুন্সীগঞ্জে রাসেল ভাইপার সাপের কামড়ে আহত কৃষকে জীবিত সাপসহ নেওয়া হলো হাসপাতালে

আরাফাত ভূঁইয়া শান্ত, মুন্সীগঞ্জ প্রতিনিধি 
  • প্রকাশের সময় : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ১৪০ ০০ বার পড়া হয়েছে
মুন্সীগঞ্জ,প্রতিনিধি
মুন্সীগঞ্জে টঙ্গীবাড়ী উপজেলার হাসাইল বানারী এলাকায় আলু জমিতে কাজ করতে গিয়ে রাসেল ভাইপার সাপের কামড়ে আহত কৃষককে জীবিত রাসেল ভাইপার সাপসহ হাসপাতালে নিয়েছে স্বজনরা। আহত কৃষকের নাম সামসু বেপারী ।
সে বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে  ভর্তি রয়েছে বলে জানাগেছে।
সকালে উপজেলার হাসাইল চরাঞ্চলে  আলু জমিতে কাজ করছিল কৃষক সামসু বেপারী। কাজ করার সময় রাসেল ভাইপার সাপ তাকে কামড় দেয়। এ সময় পাশের জমিতে কাজ করতে থাকা লোকজন সামসু বেপারীকে কামরানো সাপটিকে  হাতের কাছে থাকা কৃষি সরঞ্জাম দিয়ে  ধরে  বস্তায় ভরে ফেলে।
পরে সামসু বেপারীর স্বজনরা তাকে উদ্ধার করে সাপসহ মুন্সীগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগের নিয়ে আসেন  আসলে কর্তব্যরত চিকিৎসক   এন্টিবেনক প্রয়োগ করে প্রাথমিক চিকিৎসা দিয়ে  তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন।
স্থানীয় বানারী গ্রামের মাসুম সেখ জানান, সামসু বেপারী আমার প্রতিবেশি। তাকে সাপে কামড়ানোর পরে আমরা জীবিত সাপসহ মুন্সীগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসি। সদর হাসপাতালের ডাক্তার তাকে চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে বললে তাকে আমরা ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করেছি।
এ ব্যাপারে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডাঃ মাসুদুর রহমান বলেন, জমিতে কাজ করার সময় এক কৃষকে সাপ কামরালে জীবিত সাপসহ ওই কৃষককে হাসপাতালে নিয়ে আসা হয়। যারা কৃষকে নিয়ে আসছে তারা সাপটিও নিয়ে আসছে সাপটি  রাসেল ভাইপার । পরে তাকে প্রাথমিক চিকিৎসা এন্টিবেনক  প্রয়োগ করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
স্থানীয়রা জানান টঙ্গিবাড়ীর চরাঞ্চলে এখোন মাঝেমধ্যেই রাসেল  ভাইপার নামের সাপ দেখা যায়।  ঘটনাটি জানাজানি হলে এলাকা জুড়ে উদ্বেগ দেখা দিয়েছে এবং কৃষকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।