কুমিল্লা জেলা প্রতিনিধি
কুমিল্লা জেলা বুরিচং উপজেলায় ৮ ডিসেম্বর সোমবার রাত ১০ টা ৫০ মিনিটে ঘটিকায় বুড়িচং থানায় কর্মরত এসআই মোঃ রাকিবুল হাছান এএসআই মোঃ শাহ পরান সঙ্গীয় ফোর্স সহ বুড়িচং থানা এলাকায় মাদকদ্রব্য, অবৈধ অস্ত্র ও চোরা চালান উদ্ধার অভিযান পরিচালানাকালে গোপন সংবাদের ভিত্তিতে বুড়িচং থানার ০২নং বাকশিমুল ইউনিয়নের কোদালিয়া এলাকা হত ৪০(চল্লিশ) কেজি গাঁজা সহ ০১ জন মাদক ব্যবসায়ীকে মোঃ ইসহাক (৩৬), পিতা-মৃত আব্দুর রশিদ, সাং-কোদালিয়া,
থানা-বুড়িচং, জেলা-কুমিল্লা‘কে গ্রেফতার করেন।উক্ত ঘটনার প্রেক্ষিতে বুড়িচং থানায় আইগত প্রক্রিয়া চলমান আছে।