1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

তরুণ প্রজন্মের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক: নওগাঁ সদর-৫ আসনে মনোনয়ন প্রত্যাশী মাসুদ হাসান তুহিন

মোঃ শান্ত খান, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৭৮ ০০ বার পড়া হয়েছে

 

মোঃ শান্ত খান

 

তরুণ প্রজন্মের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক” এই প্রত্যাশা নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র রাজনীতিতে উদীয়মান ও পরিচ্ছন্ন ভাবমূর্তির নেতা মাসুদ হাসান তুহিন নওগাঁ সদর-৫ আসনে দলের মনোনয়ন প্রত্যাশা করছেন।

তুহিন দীর্ঘদিন ধরে বিএনপির আদর্শে অনুপ্রাণিত হয়ে এলাকার জনসাধারণের পাশে থেকে কাজ করে আসছেন। বিশেষ করে তরুণদের মাঝে রাজনৈতিক সচেতনতা সৃষ্টি ও দলের প্রতি তাদের আস্থাকে সুদৃঢ় করতে তিনি বিভিন্ন কর্মসূচি নিয়মিত পরিচালনা করে আসছেন।

তিনি বলেন, “আমাদের দেশের ভবিষ্যৎ তরুণ সমাজ। তাদের প্রথম ভোট যদি দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও নাগরিক অধিকার রক্ষার প্রতীক ধানের শীষে পড়ে, তাহলে গণতন্ত্র পুনরুদ্ধারের পথ সুগম হবে।”

নওগাঁ সদর-৫ আসনটি দীর্ঘদিন ধরেই রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ একটি এলাকা হিসেবে বিবেচিত। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এখানকার জনগণ নতুন নেতৃত্বের খোঁজে রয়েছে, যারা হবে সৎ, দূরদর্শী এবং তরুণমুখী ভাবনায় বিশ্বাসী।

দলীয় নেতাকর্মীদের একাংশ মনে করেন, মাসুদ হাসান তুহিনের মত যোগ্য ও নিষ্ঠাবান একজন তরুণ নেতাকে মনোনয়ন দিলে বিএনপি এই আসনে শক্তিশালী অবস্থান তৈরি করতে পারবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।