
তারিকুল আলম
বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ শহর ও সদর উপজেলা শাখার উদ্যোগে সদর উপজেলা আমীর এ্যাডঃ মোঃ নাজিম উদ্দিন এর নেতৃত্বে সিরাজগঞ্জ-১ (কাজিপুর) আসনে জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা শাহিনুর আলম এর উপর বিএনপি সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার ( ০৯ ডিসেম্বর ২০২৫) বাজার স্টেশন থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন রাস্তা প্রতিক্ষণ করে দলীয় কার্যালয় দরগা রোডে এসে বিক্ষোভ মিছিল টি অনুষ্ঠিত হয়।
এসময় সিরাজগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি মোঃ জাহিদুল ইসলাম, সহকারী সেক্রেটারি অধ্যাপক মোঃ শহিদুল ইসলাম, পৌর আমীর আব্দুল লতিফ সহ সহযোগী অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় তাঁরা হামলার সাথে জড়িত ব্যক্তিদের দ্রুত চিহ্নিত করে গ্রেফতার এবং আইনের মাধ্যমে কঠোর শাস্তি নিশ্চিত করার দাবি জানান।