
বরিশাল প্রতিনিধি
বরিশালের বাকেরগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) কে. এম. সোহেল রানার সঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশ বাকেরগঞ্জ উপজেলা শাখার নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেছেন। বুধবার রাত (১০ ডিসেম্বর ২০২৫) থানায় এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর সাবেক সভাপতি মাওলানা নুরুল ইসলাম আল আমিন চৌধুরী, ইসলামী আন্দোলন বাংলাদেশ বাকেরগঞ্জ উপজেলা পশ্চিম শাখার সভাপতি মাওলানা নাসির উদ্দিন রোকন ডাকুয়া, সেক্রেটারি মাওলানা মাহমুদুল হাসান জাহাঙ্গীরসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
এ ছাড়া উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলার প্রশিক্ষণ সম্পাদক নজরুল ইসলাম তানিম, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বাকেরগঞ্জ উপজেলা পশ্চিম শাখার সভাপতি মাওলানা আব্দুস সবুর।
সৌজন্য সাক্ষাতে সংগঠনের পক্ষ থেকে নবাগত ওসিকে স্বাগত জানানো হয় এবং এলাকায় শান্তি–শৃঙ্খলা রক্ষায় পারস্পরিক সহযোগিতা বিনিময়ের প্রত্যাশা ব্যক্ত করা হয়। নবাগত ওসি সোহেল রানা আইনশৃঙ্খলা রক্ষা ও জনস্বার্থে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।