
মো: হানিফ মিয়া
একসময় ৯০ দশকে গ্রামের মানুষ ছুটে আসতো কখন পর্দার মাধ্যমে দেখানো হবে সরকারি প্রোগ্রাম। আর এই পর্দায় বিভিন্ন শিক্ষামূলক চিত্র ও সরকারি কর্তৃক আয়োজিত জনসচেতনামূলক অনুষ্ঠান পর্দায় দেখানো হতো।
এই অনুষ্ঠানে গ্রামের মানুষ সবসময় একঝলক দেখতে ছুটে আসতো আর কখন শুরু হবে সেই অপেক্ষায় সময় গুনতে হচ্ছে।
৯০ দশকের মত পর্দার মাধ্যমে শুরু হয়েছে নতুন ভাবে জনসচেতনামূলক গ্রাম আদালত বিচার বিভাগের প্রচারণা অনুষ্ঠান।
৮ সেপ্টেম্বর সোমবার মাগরিব নামাযের পর তিতাস উপজেলার ভিটিকান্দি ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত সচেতন সম্পর্কে দিনব্যাপী মাইকিং করা হয় এবং সন্ধ্যা মাগরিবের নামাজের পরে দুলারামপুর বাজারে গ্রাম আদালত ভিডিও প্রদর্শনী দেখানো হয়,,, ভিডিও প্রদর্শনী দেখানোর শেষে কুইজের মাধ্যমে ১০ জনকে পুরস্কার প্রদান করা হয়। উক্ত ভিডিওসহ প্রদর্শনীতে এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন ভিটিকান্দি ইউনিয়ন পরিষদ গ্রাম আদালত চেয়ারম্যান–জনাব সালাউদ্দিন সাহেব এবং উক্ত প্রোগ্রামটি পরিচালনা করেন_জসিম উদ্দিন
উপজেলা সমন্বয়কারী গ্রাম আদালত
জনসচেতনামূলক অনুষ্ঠানে গ্রামের সাধারণ মানুষদের বেশ উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রানবন্তভাবে পালিত হয়েছে।
বেশ সুন্দরভাবে উপভোগ করেছেন গ্রামগঞ্জের ছুটে আসা সাধারণ মানুষ।
একষময় এভাবেই সরকারি প্রোগ্রাম ও ব্যক্তিগত প্রোগ্রামের মাধ্যমে গ্রামের মানুষদের মাতিয়ে রাখতেন।
গ্রাম আদালত বিচারক বিভাগ প্রচারণা অনুষ্ঠানে একটি জনসচেতনামূলক ভিডিও এর মাধ্যমে গ্রাম আদালত বিচার বিভাগের নিয়মকানুন বুঝানো হয়েছে।
গ্রাম আদালতে একজন মানুষ কিভাবে বিচারের জন্য আবেদন দাখিল করবে।সেই বিষয়গুলো পর্দায় ভিডিও এর মাধ্যমে দেখানো হয়েছে আর পর্দার সামনে বসা ছিল এলাকার জনসাধারণ।
গ্রাম আদালত বিচার বিভাগের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিতাস উপজেলা ভিটিকান্দি ইউনিয়ন গ্রাম আদালত বিচারক বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ সালাউদ্দিন ভূইঁয়া,ভিটিকান্দি ইউনিয়ন ওয়ার্ড মহিলা মেম্বার ডলি বেগম,পারভিন মেম্বার,মোহাম্মদ শফিকূল ইসলাম মেম্বার ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ জনসাধারণ।
ভিটিকান্দি ইউনিয়ন গ্রাম আদালতের চেয়ারম্যান সালাউদ্দিন ভূইঁয়া জানিয়েছেন আমি গ্রাম আদালত বিচারের দায়িত্ব পেয়ে এই পযর্ন্ত গ্রামের অনেকগুলো বিচার শালিশের ভিত্তিতে সমাধান করতে পেরেছি।
সকলে আমার জন্য দোয়া করবেন গ্রাম আদালত বিচারক হিসেবে সঠিকভাবে গ্রামের বিচারগুলো সমাধান দিতে পারি।
গ্রাম আদালত বিচার বিভাগের অনুষ্ঠান শেষে কুয়িজ প্রতিযোগিতা প্রশ্ন ও সঠিক উত্তরদাতা কুয়িজ বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন ভিটিকান্দি বিচারক বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ সালাউদ্দিন ভূইঁয়া এবং সকল বিজয়ীদেরকে নিয়ে ফটোসেশন করেন।