1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

তিতাসের দুলারামপুর গ্রামের কাতার প্রবাসী শিমুলের বিয়ে বাড়ি থেকে দিনদুপুরে ডাকাতি

মোঃ হানিফ মিয়া, কুমিল্লা জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ৩৪৬ ০০ বার পড়া হয়েছে
কুমিল্লা জেলা প্রতিনিধি
কুমিল্লার তিতাস উপজেলায় বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে পরিবারের সকল সদস্যকে সঙ্গে নিয়ে বাড়ি ছাড়েন কাতার প্রবাসী মোহাম্মদ শিমুল। এই সুযোগে ফাঁকা বাড়িতে দিনদুপুরে সংঘবদ্ধ দুর্বৃত্তরা ডাকাতি চালিয়েছে।ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকেল আনুমানিক ৩টার দিকে তিতাস উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের দুলারামপুর গ্রামের কাতার প্রবাসী মোহাম্মদ শিমুলের বাড়িতে। শিমুল এই গ্রামের মোহাম্মদ মোখলেছুর রহমানের ছেলে।
স্থানীয় ও ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা যায়, প্রবাসী বর মোহাম্মদ শিমুল নিজ বিয়ের আনুষ্ঠানিকতায় অংশ নিতে পরিবারের সদস্যদের নিয়ে বাড়ি থেকে বের হন। বাড়িটি দীর্ঘ সময় ফাঁকা থাকার বিষয়টি টের পেয়ে দুর্বৃত্তরা বাড়ির বিল্ডিং এর বারান্দা দিয়ে ভিতরে প্রবেশ করে আলমারি ভেঙে প্রায় বিশ ভরি স্বর্ণালংকার, নগদ ৬ লাখ টাকা এবং একাধিক দামি মোবাইল ফোন লুট করে নেয়।
বিয়ের অনুষ্ঠান চলাকালীন বিকেল আনুমানিক ৪টার দিকে বাড়িতে ডাকাতির খবর পান বর শিমুল। পরে পরিবারের সদস্যদের নিয়ে দ্রুত বাড়িতে ফিরে এসে তারা দেখতে পান, ভবনের বারান্দা দিয়ে প্রবেশ করে আলমারি ভাঙচুর করা হয়েছে এবং ঘরের আসবাবপত্র এলোমেলো অবস্থায় পড়ে রয়েছে।ঘটনার পরপরই স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে বলে জানিয়েছে পরিবার।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।