1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

মুন্সীগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি: ককটেল ফাটিয়ে ৫০ লাখ টাকার মালামাল লুট

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ১২৩ ০০ বার পড়া হয়েছে
মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জের সিরাজদিখান থানাধীন বালুচর ইউনিয়নের চান্দেরচর গ্রামে কুয়েত প্রবাসীর বাড়িতে এক দুর্ধর্ষ ডাকাতির অভিযোগ পাওয়া গেছে।
গতকাল শনিবার দিবাগত আনুমানিক রাত ২টার দিকে প্রবাসী আল আমিনের বাড়িতে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় একটি সিসিটিভি ফুটেজ উদ্ধার হয়েছে। এতে ১০-১৫ জনের একটি সশস্ত্র ডাকাত দলকে বাড়িটিতে প্রবেশ করতে দেখা যায়।
বাড়িতে থাকা প্রবাসীর পিতা আব্দুর রাজ্জাক অভিযোগ করে জানান, ১২ থেকে ১৫ জনের অজ্ঞাতনামা, মুখোশ পরিহিত ডাকাত দল নৌপথে ট্রলারযোগে আসে। তারা বাড়ির দরজা ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করে। ঘরে ঢুকেই ডাকাত দল আগ্নেয়াস্ত্রসহ দেশীয় অস্ত্রশস্ত্র প্রদর্শন করে এবং ককটেল ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। এরপর বাড়ির লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে তারা লুটের কাজ সম্পন্ন করে। এসময় বাড়ি থেকে ২৫ ভরি স্বর্ণালঙ্কার, নগদ ৪ লক্ষ পঞ্চাশ হাজার টাকা, এবং ২টি মোবাইল সেট নিয়ে যায়। লুট হওয়া সামগ্রীর আনুমানিক মোট মূল্য প্রায় ৫০ লক্ষ টাকা।
সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হান্নান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্তদের ধরতে অভিযান শুরু হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।