1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
শিরোনাম :
ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান

তিতাসে এসোসিয়েশন অব কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

মোঃ হানিফ মিয়া, কুমিল্লা জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ৭৭ ০০ বার পড়া হয়েছে
কুমিল্লা জেলা প্রতিনিধি
কুমিল্লার তিতাসে এসোসিয়েশন অব কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষা শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ ডিসেম্বর)  সকাল ১০ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়।মাছিমপুর আর আর ইনস্টিটিউশনে অনুষ্ঠিত পরীক্ষার বিষয় ছিলো বাংলা,  ইংরেজি ও গণিত।
বোর্ড বইয়ের আলোকে অনুষ্ঠিত পরীক্ষাটি ২০০৫ সাল থেকে প্রতি বছর বিরতিহীনভাবে চলছে। ২০২৫ সালে নার্সারী থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত এবছর পরীক্ষায় মোট ছাত্র-ছাত্রী হচ্ছে ৬৭৫ জন। তিতাস, হোমনা ও মুরাদনগর উপজেলার মোট ২৫টি শিক্ষা প্রতিষ্ঠান এবছর পরীক্ষায় অংশগ্রহণ করেছে।ট্যালেন্টপুলে বৃত্তি ও সাধারণ গ্রেডে বৃত্তি দুটি ক্যাটাগরিতে বৃত্তি প্রদান করা হয়।
 ট্যালেন্টপুলে মোট ১০ জন ও সাধারণ গ্রেডে আনুপাতিক হারে বৃত্তি দেওয়া হবে বলে জানান কর্তৃপক্ষ। এসময় সার্বিক তত্ত্বাবধানের দায়িত্ব পালন করেন এসোসিয়েশন অব কুমিল্লা কিন্ডারগার্টেনের সভাপতি ও বাতাকান্দি ইউনিক কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক মোঃমনির হোসেন সরকার,সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম,ইউনিক কিন্ডারগার্টেনের সহকারী প্রধান শিক্ষক মোঃ শফিকুল ইসলাম সুমন সহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
কেন্দ্র সচিবের দায়িত্বে ছিলেন হোমনা শ্রীপুর শিশু শিক্ষা নিকেতনের প্রধান মোঃ আল আমিন।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।