1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান

সিরাজদিখানে আচরণবিধি বাস্তবায়নে মোবাইল কোর্ট, নির্বাচনী প্রচারণা সামগ্রী অপসারণ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ৬৫ ০০ বার পড়া হয়েছে
মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় নির্বাচনী আচরণবিধি বাস্তবায়নের লক্ষ্যে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
আজ ১৭ ডিসেম্বর বুধবার সন্ধ্যা ৫টা ৩০ মিনিট থেকে রাত ৮টা ১৫ মিনিট পর্যন্ত সিরাজদিখান উপজেলার ইছাপুরা, কোলা ও রসুনিয়া ইউনিয়নে আচরণবিধির ম্যাজিস্ট্রেসির আওতায় এ মোবাইল কোর্ট পরিচালিত হয়।
মোবাইল কোর্ট চলাকালে বিভিন্ন স্থানে টানানো নির্বাচনী প্রচারণা সংবলিত পোস্টার, ব্যানার, বিলবোর্ডসহ অন্যান্য প্রচারণা সামগ্রী অপসারণ করা হয়। একই সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রার্থীদের দ্রুত সময়ের মধ্যে অবশিষ্ট সব ধরনের নির্বাচনী প্রচারণা সামগ্রী অপসারণের জন্য নির্দেশনা প্রদান করা হয়।
এ মোবাইল কোর্ট পরিচালনা করেন সিরাজদিখান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌহিদুল ইসলাম বারি,
তিনি বলেন জনস্বার্থে ও সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে আচরণবিধির ম্যাজিস্ট্রেসির আওতায় এ ধরনের মোবাইল কোর্ট কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।