1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
শিরোনাম :
ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান

লাকসামে ব্যক্তিকে মুখ্য না করে প্রতীকের পক্ষে কাজ করতে হবে ড.রশিদ আহমদ হোসাইনী

মোঃ হানিফ মিয়া, কুমিল্লা জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ৬৬ ০০ বার পড়া হয়েছে
কুমিল্লা জেলা প্রতিনিধি
আগামী নির্বাচনে ব্যক্তিকে মুখ্য না করে প্রতীকের পক্ষে কাজ করতে দলের সকল নেতাকর্মীর প্রতি আহ্বান জানান যুবদলের সাবেক কেন্দ্রীয় কমিটির শ্রম বিষয়ক সম্পাদক ও সাবেক ডাকসু  সদস্য কুমিল্লা-৯ লাকসাম-মনোহরগঞ্জ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ড. রশিদ আহমদ হোসাইনী।
বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে লাকসাম উপজেলার মুদাফরগঞ্জ আনছরিয়া কমপ্লেক্স মাঠে আয়োজিত এক নির্বাচনী মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।তিনি আরও বলেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নমিনেশন না পেলেও লাকসাম মনোরহরগঞ্জের সিট ধানের শীষের পক্ষে আনতে আরও সুসংগঠিত ও ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করছেন বলে জানান তিনি।
এসময় লাকসাম উপজেলা বিএনপির নেতা খোরশেদ আলম খুসরু, এ কে এম আতিকুর রহমান লিটন, ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর হোসেন শিপন, মনোহরগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোঃ আলাউদ্দিন,  মনোহরগঞ্জ উপজেলা শহীদ জিয়া পরিষদের আহবায়ক মোঃ হোসেন,
স্বেচ্ছাসেবক দলের নেতা মোহাম্মদ ইয়াসিন, লাকসাম উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সাইদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মাইন উদ্দিন সাকিব, নওয়াব ফয়েজুন্নেছা কলেজ ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি নাছির উদ্দিন সোহেল, সাধারণ সম্পাদক ইলিয়াস মজুমদার সহ প্রমুখ। এছাড়া উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।