1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
শিরোনাম :
ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান

ইন্দুরকানিতে মিথ্যা মামলায় দিনমজুরকে গ্রেপ্তারের অভিযোগ, এলাকাবাসীর প্রতিবাদ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ২৩৬ ০০ বার পড়া হয়েছে

 

ইন্দুরকানি (পিরোজপুর) প্রতিনিধি

 

 

পিরোজপুর জেলার ইন্দুরকানি উপজেলায় অযথা মিথ্যা মামলায় সাধারণ মানুষকে হয়রানির অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। উপজেলার বালিপাড়া গ্রামের বাসিন্দা লতিফ হাওলাদারের ছেলে দুলাল হাওলাদার (দিনমজুর) কে বিনা কারণে আটক করে মিথ্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেলা হাজতে পাঠানো হয়েছে বলে অভিযোগ করেছে তার পরিবার ও এলাকাবাসী।
খোঁজ নিয়ে জানা গেছে, দুলাল হাওলাদার কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত নন। তিনি দীর্ঘদিন ধরে দিনমজুর হিসেবে জীবিকা নির্বাহ করে আসছেন। মঙ্গলবার সন্ধ্যায় ইন্দুরকানি থানা পুলিশ তাকে বাড়ি থেকে আটক করে থানায় নিয়ে যায়। পরে একটি মিথ্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।দুলালের পরিবারের দাবি, তিনি কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত নন এবং তার বিরুদ্ধে পূর্বে কোনো মামলা নেই। সম্পূর্ণ নির্দোষ থাকা সত্ত্বেও তাকে হয়রানিমূলকভাবে আটক করে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে।

 

তারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষী পুলিশ সদস্যদের বিচারের দাবি জানিয়েছেন।এ বিষয়ে এলাকাবাসীর সঙ্গে কথা বললে তারা জানান, দুলাল একজন শান্ত স্বভাবের মানুষ এবং দিনমজুর হিসেবে কষ্ট করে জীবনযাপন করেন। তার বিরুদ্ধে কোনো অভিযোগের কথা তারা কখনো শোনেননি। এ ধরনের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে তার মুক্তির দাবি জানান তারা।এ বিষয়ে ইন্দুরকানি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন,
“আমার তদন্ত কর্মকর্তা মামলার তদন্ত শেষে দুলালকে গ্রেপ্তার করেছে।

দুলালের গ্রেপ্তারের ঘটনায় স্থানীয় সুশীল সমাজও তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তাদের দাবি, নির্দোষ একজন দিনমজুরকে হয়রানি বন্ধ করে দ্রুত তাকে নিঃশর্ত মুক্তি দিতে হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।