1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান

কুমিল্লায় সীমান্তে ১০- বিজিবির অভিযানে ৬২ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

মোঃ হানিফ মিয়া, কুমিল্লা জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৪৬ ০০ বার পড়া হয়েছে
কুমিল্লা জেলা প্রতিনিধি
​কুমিল্লা আদর্শ সদর ও চৌদ্দগ্রামের সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিপুল শাড়ির আনুমানিক ৬২ লক্ষ ৮৭ হাজার ১৫০ টাকা ভারতীয় শাড়ি জব্দ করেছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)।বিজিবি সূত্রে জানা যায়, নিয়মিত চোরাচালান বিরোধী অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) গত ২৪ ঘণ্টায় কুমিল্লার চৌদ্দগ্রাম ও আদর্শ সদর উপজেলায় এই অভিযান চালানো হয়।অভিযান সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ১০ বিজিবির আওতাধীন শিবের বাজার বিওপি এবং বিবিরবাজার বিওপি’র গোলাবাড়ী পোস্টের বিশেষ টহল দল এই অভিযান পরিচালনা করে।
সীমান্তের ৮ কিলোমিটারের অভ্যন্তরে কবিরাজ বাজার এবং টিক্কারচর নামক স্থান থেকে মালিকবিহীন অবস্থায় এই ভারতীয় শাড়ির চালানগুলো আটক করা হয়।কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) জানায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধসহ আন্তঃসীমান্ত অপরাধ দমনে তাদের এই নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। বিজিবি আরও জানায়,জব্দকৃত মালামাল প্রচলিত বিধি মোতাবেক কাস্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।