1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান

মুগদা মেক্স ইন হোটেলে পুলিশের হঠাৎ অভিযান: আটক ২

প্রিয়া চৌধুরী, নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ১৯৫ ০০ বার পড়া হয়েছে

 

প্রিয়া চৌধুরী

 

 

রাজধানীর মুগদা এলাকায় অবস্থিত মেক্স ইন ইন্টারন্যাশনাল হোটেলে শুক্রবার দুপুর ১:২০ মিনিটে মুগদা থানা পুলিশের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে দুই জনকে আটক করা হয়, যাদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অনৈতিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ রয়েছে হোটেল মালিক ১, সেলিম গাজী ২/ আরিফ হোসেন ও হাজী মোহাম্মদ – পরিচালনা করে সি সি ক্যামেরা দিয়ে পুরো এলাকায় দেগবাল করেন।

অভিযানের সময় ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ ভিজিটিং কার্ড, জন্মনিয়ন্ত্রণ সামগ্রী ও অন্যান্য সন্দেহজনক জিনিস উদ্ধার করা হয়। স্থানীয়দের মতে, এই হোটেলে অল্প বয়সী নারী দিয়ে দীর্ঘদিন ধরে অবৈধ কার্যকলাপ পরিচালনা করা হচ্ছিল।

গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, অভিযানের সময় হোটেল মালিক ও অন্যান্য কর্মীরা পালিয়ে যায়।ধারণা করা হচ্ছে, এর পেছনে স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তির সংযোগ রয়েছে যাদের নাম ইতোমধ্যেই তদন্তে উঠে এসেছে।

গণমাধ্যমকর্মী ও স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে পুরো অভিযানটি পরিচালিত হয় এবং পুলিশ সূত্রে জানা গেছে,এই ঘটনার দ্বিতীয় ধাপে আরও বড় পরিসরে অনুসন্ধান চালানো হবে।

এই ধরনের অভিযান যেন নিয়মিত হয়, এমন দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। মুগদার মতো জনবহুল এলাকায় এমন অপকর্ম চলতে থাকলে সামাজিক অবক্ষয় রোধ করা সম্ভব নয় — এমনটাই মত সচেতন মহলের।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।