1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
শিরোনাম :
ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান

ধামইরহাটে এসএসসি-১৯৯৪ ব্যাচের পুনর্মিলনী

মোঃ রুহেল আহম্মেদ, নিজস্ব প্রতিনিধি 
  • প্রকাশের সময় : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ২১৯ ০০ বার পড়া হয়েছে

 

মোঃ রুহেল আহম্মেদ, নিজস্ব প্রতিনিধি
স্মৃতিতে জড়িয়ে থাকুক শৈশব” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর ধামইরহাটে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয় ও সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের আয়োজনে এসএসসি-১৯৯৪ ব্যাচের ৩১ বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) সকালে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ধামইরহাট পূর্ব বাজার পেট্রোল পাম্প থেকে শুরু করে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আমাইতাড়া বাজারে এসে শেষ হয়। এরপর বেলা ১১ টায় পত্নীতলা ফরেস্ট অফিসের উদ্দেশ্যে রওনা হয়। শৈশবকে স্মরণ করে অনুষ্ঠিত হয় প্রীতি ফুটবল ম্যাচ। দুপুরে মধ্যাহ্ন ভোজন শেষে প্রাক্তন শিক্ষার্থীদের স্মৃতিচারণ শেষে সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমান ও সহকারী শিক্ষক নজরুল ইসলাম ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আনারুল ইসলাম ৯৪-ব্যাচের বন্ধুদের হাতে পুরস্কার তুলে দেন।
সরজমিনে দেখা গেছে, পত্নীতলা ফরেস্ট অফিসের পর্যটক চত্বরে বহুদিন পর বন্ধুরা একসাথে মিলিত হওয়ায় আবেগে স্মৃতিকাতর হয়ে পড়েন। সকলেই নেভি ব্লু রঙের টি শার্ট ও ট্রাউজার পড়ে প্রায় দুইশ জন বন্ধুদের উপস্থিতিতে কাঁধে কাঁধ রেখে নেচে গেয়ে আনন্দ উল্লাসের মধ্যদিয়ে একে অপরের প্রতি ফটো সেশনে ব্যস্ত হয়ে পড়েন।
এসময় চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়, সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়, রাঙ্গামাটি উচ্চ বিদ্যালয় ও জয়পুরহাট খঞ্জনপুর মিশন বালিকা উচ্চ বিদ্যালয়সহ পাঁচ-ছয় টি শিক্ষা প্রতিষ্ঠানের এসএসসি-৯৪ ব্যাচের শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।