1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
শিরোনাম :
ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান

মুন্সীগঞ্জে ঋনের চাপে গলায় ফাঁস দিয়ে ৩ সন্তানের জননীর আ*ত্ম*হত্যা

আরাফাত ভূঁইয়া শান্ত, মুন্সীগঞ্জ প্রতিনিধি 
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৪৯ ০০ বার পড়া হয়েছে
মুন্সীগঞ্জ  প্রতিনিধি
বিভিন্ন এনজিও হতে ঋণ করে ঋণের চাপে  মুন্সীগঞ্জের গজারিয়ায় গলায় ফাঁস দিয়ে  তিন সন্তানের জননী জিলহজ আক্তার (২৮) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।
নিহত জিলহজ আক্তার কুমিল্লার চান্দিনা উপজেলার বাসিন্দা কামরুল হাসানের স্ত্রী। তারা গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের পুরান বাউশিয়া গ্রামের আব্দুল হাসানের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।
সোমবার (২২ ডিসেম্বর) সকাল আনুমানিক ৭টার দিকে পুরান বাউশিয়ার একটি ভাড়া বাসা থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, কামরুল হাসান দীর্ঘ ৭-৮ বছর ধরে গজারিয়ায় একটি খাবার হোটেলে বাবুর্চি হিসেবে কাজ করছেন। প্রায় এক সপ্তাহ আগে তার স্ত্রী জিলহজ আক্তার দুই মেয়ে ও এক ছেলেকে নিয়ে কুমিল্লা থেকে স্বামীর কাছে গজারিয়ায় আসেন।
নিহতের স্বামী কামরুল হাসান জানান, তিনি বিভিন্ন এনজিও থেকে প্রায় তিন লাখ টাকা ঋণ নিয়েছিলেন। ঋণের কিস্তির টাকা পরিশোধের জন্য এনজিও কর্মীরা বাড়িতে নিয়মিত চাপ প্রয়োগ করায় পরিবারটি কুমিল্লা ছেড়ে গজারিয়ায় চলে আসে। রোববার রাতে পরিবারের সবাই একসঙ্গে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। ভোরের দিকে ঘুম থেকে উঠে তিনি দেখতে পান, তার স্ত্রী সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। পরে ওড়না কেটে মরদেহ নিচে নামিয়ে ৯৯৯-এ ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
গজারিয়া থানার অফিসার ইনচার্জ ওসি হাসান আলী সন্ধা ৬ টার দিকে ঢাকা পোস্টকে বলেন, মরদেহ উদ্ধার করে সুরতহাল করে পরিবারের অভিযোগ না থাকায় স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।   এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।