স্বেচ্ছাসেবী সংগঠন ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে অসহায় পরিবারদের মাঝে শীতবস্ত্র বিতরণ
মোঃ হানিফ মিয়া, কুমিল্লা জেলা প্রতিনিধি
প্রকাশের সময় :
শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫
২৬৩
০০ বার পড়া হয়েছে
কুমিল্লা জেলা প্রতিনিধি
কুমিল্লা জেলা তিতাস উপজেলায় ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে গরিব অসহায় পরিবারদের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। ২০০৯ সাল থেকে গরিব অসহায়,এতিমখানা ও মাদ্রাসাসহ আরো বিভিন্ন সামাজিক কার্যক্রম প্রতিনিয়ত চলমান রয়েছে।
শুক্রবার ২৬ ডিসেম্বর সকাল ১০ টায় তিতাস উপজেলার তিতাসের ফ্রেন্ডস ক্লাবের সদস্যদের উপস্থিতিতে মাছিমপুর আর আর ইনস্টিটিউটের মাঠে শীতবস্ত্র বিতরণের উদ্বোধন করা হয়।
তিতাসের ফ্রেন্ডস ক্লাবের সদস্যদের মাধ্যমে তিতাস উপজেলার বিভিন্ন স্তানে গরিব অসহায় লোকদের নিকট এই শীতবস্ত্র কম্বল পৌছিয়ে দেওয়া হবে। তিতাসের স্বেচ্ছাসেবী সংগঠন ফ্রেন্ডস ক্লাবের মাধ্যমে অগণিত গরিব অসহায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন।
তিতাসের ফ্রেন্ডস ক্লাবের প্রতিষ্টাতা সাংবাদিক হালিম সৈকত বলেন মানবতার টানে গরিব অসহায় মানুষের পাশে এসে সবসময় সহযোগিতার হাত বাড়িয়ে দিতে এই স্বেচ্ছাসেবী সংগঠন তৈরি হয়েছে।
ইনশাআল্লাহ এই সংগঠনের মাধ্যমে মানবতার কাজগুলো সবসময় চলমান থাকবে।
তিতাসের ফ্রেন্ডস ক্লাবের সদস্য মাহাবুব হাসান নিরবের শীতবস্ত্র বিতরণের গুরুত্বপূর্ণ ভুমিকা রেখেছেন এবং ক্লাবের অন্যান্য সদস্যরা সার্বিকভাবে সহযোগিতা করেছেন। শীতবস্ত্র বিতরণ উদ্বোধনের সময় বক্তব্য রাখেন ফ্রেন্ডস ক্লাবের কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ শরীফুল ইসলাম, সহ সভাপতি মোহাম্মদ সেলিম সবুজ, ফ্রেন্ডস ক্লাবের উপদেষ্টা মোহাম্মদ বশির আহমেদ মাষ্টার। এ সময় উপস্থিত ছিলেন ফ্রেন্ডস ক্লাবের সহ সভাপতি মোহাম্মদ রাসেল মিয়া, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সালাহউদ্দিন শিকদারসহ ক্লাবের অন্যান্য সদস্য ও অতিথিবৃন্দ।