কুমিল্লায় ৭ ডাকাত গ্রেফতার ও ডাকাতির কাজে ব্যবহৃত অস্ত্র ও পিকআপ উদ্ধার
মোঃ হানিফ মিয়া, কুমিল্লা জেলা প্রতিনিধি
প্রকাশের সময় :
শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
১৪৮
০০ বার পড়া হয়েছে
কুমিল্লা জেলা প্রতিনিধি
গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, কুমিল্লা জেলার দাউদকান্দি থানা এলাকায় একটি সংঘবদ্ধ ডাকাত চক্র একত্রিত হয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ সুপারের সার্বিক তত্ত্বাবধানে ও নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার একটি টিম উক্ত ডাকাত চক্রের গতি-বিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে।
তথ্য প্রযুক্তি ও সোর্সের সহায়তায় নিশ্চিত হওয়া যায় যে,০১টি পিকআপে করে প্রায় ১৪/১৫ জনের ডাকাত দল দাউদকান্দি মডেল থানাধীন ইলিয়টগঞ্জ বাজারে ডাকাতি সংঘটনের জন্য অবস্থান করছে। ২৬ ডিসেম্বরে রাত ১ টা ৫ মিনিটে চট্টগ্রাম-ঢাকাগামী মহাসড়কের দক্ষিণ পাশে লক্ষীপুরগামী রাস্তার মাথায় ডাকাত দল পৌঁছালে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে নীল হলুদ রংয়ের রেজিস্ট্রেশন নম্বরবিহীন পিকআপ গাড়ীসহ পিকআপের ভিতরে থাকা ডাকাত দলের ৭ জন সদস্যকে গ্রেফতার করা হয়। ঐ সময় ডাকাত দলের ৭ থেকে ৮ জন সদস্য পালিয়ে যায়।
গ্রেফতারকৃত আসামীদের নিকট হতে পিকআপ, দেশীয় অস্ত্র ও ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়। পরবর্তীতে,ডাকাত দলের সর্দার মোঃ সাদ্দাম হোসেনকে জিজ্ঞাসাবাদ করে তার দেওয়া তথ্য মতে বসত ঘরের দরজার পাশে মাটির নিচ হতে একটি দেশীয় তৈরী এলজি (অস্ত্র) ও ০২ (দুই) রাউন্ড বার বোরের কার্তুজ উদ্ধার করা হয়। বর্ণিত ঘটনায় দাউদকান্দি মডেল থানার মামলা নং-২৯, তারিখ-২৬ ডিসেম্বর, ২০২৫; ধারা-৩৯৯/৪০২ পেনাল কোড এবং কুমিল্লা এর দাউদকান্দি মডেল থানার মামলা নং-৩০, তারিখ-২৬ ডিসেম্বর, ২০২৫; ধারা-The Arms Act, 1878 এর 19A/19(f) রুজু হয়।
ডাকাতদের বিরুদ্ধে পূর্বের রুজুকৃত মামলা:ডাকাত সাদ্দাম এর বিরুদ্ধে ফেনী ও চট্টগ্রাম এর বিভিন্ন থানায় পূর্বের ০৬টি মামলা রয়েছে,ডাকাত সুমন এর বিরুদ্ধে নোয়খালী, ফেনী, কুমিল্লা ও ময়মনসিংহ জেলার বিভিন্ন থানায় পূর্বের ০৭টি মামলা রয়েছে,ডাকাত মোঃ সোলেমান রুবেল এর বিরুদ্ধে নোয়াখালী জেলার বিভিন্ন থানায় পূর্বের ০৫টি মামলা রয়েছে,ডাকাত ফকির আহমেদ পূর্বের ০৬টি মামলা রয়েছে।আলাউদ্দিন এর বিরুদ্ধে গাজীপুর, কুমিল্লা, ফেনী ও চট্টগ্রাম এর বিভিন্ন থানায়,ডাকাত মামুনুর রশিদ সোহাগ এর বিরুদ্ধে নোয়াখালী, চাঁদপুর, লক্ষীপুর জেলার বিভিন্ন থানায় পূর্বের ০৮টি মামলা রয়েছে।