1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
শিরোনাম :
ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান

ভেড়ামারা বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ

রতন কুমার ঘোষ, কুষ্টিয়া জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬
  • ৭১ ০০ বার পড়া হয়েছে

 

 

কুষ্টিয়া জেলা প্রতিনিধি

 

কুষ্টিয়া ভেড়ামারা বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে আজ সকাল ১০ ঘটিকার সময় শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়।

অত্র স্কুলের প্রধান শিক্ষক জেবুন নেছা খাতুন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জালাল উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ (প্র) এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডাঃ কামরুল ইসলাম মনাসহ অবিভাবকবৃন্দ।

প্রধান অতিথি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জালাল উদ্দীন বলেন, সারা দেশের ন্যায় ভেড়ামারার সকল স্কুলে শতভাগ বই বিতরণ করা হচ্ছে। বিতরণ কৃত মোট বই ২৩৬৪৩ টি, শিশু শ্রেণীর- ৩৩৬৩, ১ম শ্রেণীর – ৪০৬৫, ২য় শ্রেণীর- ৪২২১, ৩য় শ্রেণীর – ৪১০৬, চতুর্থ শ্রেণীর – ৩৯৮৪, ৫ম শ্রেণীর – ৩৯০৪।

 

তিনি আরো বলেন, শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের ভূমিকা অনস্বীকার্য। ছাত্র ছাত্রীদের নিয়মিত ক্লাস করানোর আহবান জানান এবং আরো বলেন, পাঠ্য বইয়ের কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।

বক্তব্য শেষে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জালাল উদ্দীন।
এ সময়ে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের শিক্ষক জেবা খাতুন, উম্মে হাবিবা, মাসুমা খাতুন, শাহানা খাতুন, এলিনা আফরোজ, নাসরীন সুলতানা, মুশফিকুর রহমান সহ শিক্ষক কর্মচারীবৃন্দ।
ছাত্র ছাত্রীরা বই পেয়ে খুশীতে আত্মহারা। অনুষ্ঠান টি পরিচালনা করেন, জেবা মেডাম।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।