বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কুমিল্লা-৬ আসনে খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
মোঃ হানিফ মিয়া, কুমিল্লা জেলা প্রতিনিধি
প্রকাশের সময় :
বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬
১৬৬
০০ বার পড়া হয়েছে
কুমিল্লা জেলা প্রতিনিধি
দেশের গণতান্ত্রিক রাজনীতির শীর্ষ নেত্রী,সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে কুমিল্লা ৬ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মনিরুল হক চৌধুরীর আহবানে জেলা বিএনপি ও সদর দক্ষিণ উপজেলা বি এন পি ৭ দিনের কর্মসূচি গ্রহণ করেছে।
এর মধ্যে কালো ব্যাজ ধারণ,দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন, খতমে কুরআন ও দোয়া মাহফিল।
কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার ( ১লা জানুয়ারি ) সন্ধায় সদর দক্ষিণ উপজেলার মহানগর ২৭ নং ওয়ার্ডের ধনাইতরী কওমি মাদ্রাসা মাঠে মহানগর দক্ষিণ বি এন পির আয়োজনে খতমে কুরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।