1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান

কক্সবাজারে পুলিশের অভিযানে ৫০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬
  • ১১২ ০০ বার পড়া হয়েছে

 

কক্সবাজার প্রতিনিধি

 

 

কক্সবাজার সদর মডেল থানা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি নাম্বারবিহীন সিএনজিও জব্দ করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, অদ্য ০১ জানুয়ারি ২০২৬ খ্রি. তারিখ দুপুর আনুমানিক ২টা সময়ে গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার সদর মডেল থানা পুলিশের একটি আভিযানিক দল মেরিন ড্রাইভের ভাঙ্গারমুখ চেকপোস্টে তল্লাশি কার্যক্রম পরিচালনা করে। এ সময় একটি নাম্বারবিহীন সিএনজিকে থামার জন্য সংকেত দেওয়া হলে চালক সংকেত অমান্য করে দ্রুতগতিতে পালানোর চেষ্টা করে।

পরে পুলিশের টিম সিএনজিটির গতিবিধি অনুসরণ করে হোটেল রামাদা’র সামনে তা আটক করতে সক্ষম হয়। সিএনজিটি তল্লাশি করে গ্যাস সিলিন্ডারের ভেতরে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ৫০,০০০ (পঞ্চাশ হাজার) পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় সিএনজিতে থাকা একজন পুরুষ ও একজন নারীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের পরিচয়:

১। আবুল কাসেম (৬১)
পিতা: জবর মুল্লুক
ঠিকানা: কুতুবদিয়া পাড়া, হোয়াইক্যং, দিলরুবার ঘর, ৩নং ওয়ার্ড, থানা—টেকনাফ, জেলা—কক্সবাজার।

২। ইসমত আরা বেগম (২৬)
স্বামী: জিহাদুল ইসলাম
পিতা: মোক্তার আহমেদ
ঠিকানা: কুতুবদিয়া পাড়া, ৩নং ওয়ার্ড, মিঠাছড়ি, সেকান্দরের বাড়ি, ইউপি—শাফলাপুর, থানা—মহেশখালী, জেলা—কক্সবাজার।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং তাদের আদালতে সোপর্দ করা হবে। মাদকের বিরুদ্ধে পুলিশের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্টরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।