
যশোর প্রতিনিধি
দীর্ঘ ৫০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল নির্মানের কাজ চলেছ। ২০১০ সালে আগস্টে মেডিকেলের কাজ শুরু হয় এক যুগের বেশি সময় ধরে হাসপাতালের কার্যক্রম আটকে ছিল। অর্থ বরাদ্দ জটিলতায় বার বার বন্ধ হয়ে যায় প্রকল্পের কার্যক্রম এই নিয়ে আন্দোলনও হয়েছে বেশ কয়েকবার। এরপর ২০২৫ সালের গত জুনে শুরু হয় ৫০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল নির্মাণের কাজ।
ছাত্রদের চর্চার জন্য ও অনেক রোগীকে সেবা দান করার জন্য এই হাসপাতাল তৈরি করা হচ্ছে। ১০ তলা বিশিষ্ট ২ টি শিক্ষার্থী ও ইন্টান চিকিৎসক দের জন্য ১ টি হোস্টেল। ১ টি নাসিং কলেজ ভবন ও ১ টি নাসিং হোস্টেল সহ কর্মকর্তা ও কর্মচারীদের জন্য সুবিধা রয়েছে। ২০২৮ সালের জুনের মধ্যে প্রকল্পের কাজ শেষ করা হবে বলে সম্ভাবনা করা হয়েছে। ব্যয় ধরা হয়েছে ছয় শত ছিয়াওর কোটি টাকা।