তিতাসে বিচার শালিশ থেকে আওয়ামী লীগের সাবেক চেয়ারম্যান হাবিবুল্লাহ বাহার আটক
মোঃ হানিফ মিয়া, কুমিল্লা জেলা প্রতিনিধি
প্রকাশের সময় :
শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬
৩৭৫
০০ বার পড়া হয়েছে
কুমিল্লা জেলা প্রতিনিধি
কুমিল্লা জেলা তিতাস উপজেলার ৫নং কলাকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি হাবিবুল্লাহ বাহার চেয়ারম্যান কে কালাচান্দকান্দি একটি বিচার শালিশের দরবার থেকে ২ জানুয়ারী শুক্রবার বিকেল সাড়ে ৩টায় বৈষম্য বিরোধী মামলায় ডিবি পুলিশ গ্রেফতার করে।
সাবেক চেয়ারম্যান হাবিবুল্লাহ বাহার কে আটকের পর থেকে সামাজিক যোগাযোগের মাধ্যমে তীব্রনিন্দার ঝড় ওঠেছে। অনেকেই নিজ নিজ ভেরিফাই ফেইসবুক আইডি থেকে তীব্রনিন্দা জানাচ্ছে।তথ্য সুত্রে জানা যায়,হাবিবুল্লাহ বাহার চেয়ারম্যান শুক্রবার প্রথমে একটি সামাজিক অনুষ্টানের দাওয়াত শেষে পরে কালাচান্দকান্দি গ্রামের একটি বিচারে অংশগ্রহণ করে।তারপর বিচার থেকে তাকে আটক করা হয়। পরিবারের সুত্রে জানা যায়,এটি একটি ষড়যন্ত্র করে ধরিয়ে দেওয়া হয়।
তিতাস থানা ওসি জানিয়েছেন, বৈষম্য বিরোধী মামলায় বাহার চেয়ারম্যান কে আটক করা হয়েছে এবং তাকে আদালতে প্রেরণ করার প্রস্তুতি চলছে।