1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান

মহেশপুর সীমান্তে বিজিবির অভিযান, অবৈধ পারাপারে আটক ২

মোঃ পারভেজ, ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬
  • ১১৬ ০০ বার পড়া হয়েছে

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক অভিযানে মাদকদ্রব্য উদ্ধার এবং অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় দুই বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৫৮ বিজিবি)।
 ২ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মহেশপুর ব্যাটালিয়নের অধীন পলিয়ানপুর বিওপি এলাকায় সীমান্ত পিলার ৬০/২৬-আর এর কাছ থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের ভেতরে পলিয়ানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনে একটি ভুট্টাক্ষেত থেকে ৫ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়।
এর আগে সন্ধ্যা ৬টা ১০ মিনিটে জীবননগর বিওপি এলাকার সীমান্ত পিলার ৬৯/১-এস থেকে প্রায় দেড় কিলোমিটার বাংলাদেশের ভেতরে ডাঙ্গাপড়া গ্রামের পাকা রাস্তার ওপর থেকে সুবেদার মো. হাফিজুর রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে ২৯৬ পিস ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ছাড়া একই দিন দুপুর ২টা ৪০ মিনিটে কুমিল্লাপাড়া বিওপি এলাকার সীমান্ত পিলার ৬০/৭৪-আর সংলগ্ন ঝিনজিরাপাড়া গ্রামে নিয়মিত টহলের সময় অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে গমনকালে দুই বাংলাদেশি নাগরিককে আটক করা হয়।  পরে তাদের মহেশপুর থানায় হস্তান্তর করা হয়।
বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।