1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান

হোমনায় জাতীয় সমাজসেবা দিবস উদযাপন  উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃ হানিফ মিয়া, কুমিল্লা জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬
  • ২০০ ০০ বার পড়া হয়েছে
কুমিল্লা জেলা প্রতিনিধি
“প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায়—আস্থা আজ সমাজসেবায়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার হোমনা উপজেলায় জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ শনিবার (৩ জানুয়ারী) সকাল ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে  আলোচনা সভা অনুষ্ঠিত  হয়। এতে প্রধান অতিথি ছিলেন  উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শহিদুল ইসলাম।
উপজেলা সমাজসেবা  অফিসার  রাসেল আহমেদের  সভাপতিত্বে   বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শফিকুল ইসলাম,  সাংবাদিক মো. আবদুল হক সরকার,এটিএম মোর্শেদুল ইসলাম শাজু,
মো. কামাল হোসেন,  আবুল কালাম আজাদ ও আস্থা ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক  মো. জাকির হোসেন প্রমূখ। বক্তারা সমাজের অসহায়, দুঃস্থ, প্রতিবন্ধী, বয়স্ক ও হতদরিদ্র জনগোষ্ঠীর কল্যাণে সরকারি সমাজসেবা কার্যক্রম আরও সম্প্রসারিত ও কার্যকর করার আহ্বান জানান। পরে  প্রতিবন্ধিদের মাঝে প্রতিবন্ধি কার্ড বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন এতিমখানার সভাপতি, সেক্রেটারী,বিভিন্ন ভাতাভোগী নারী পুরুষ ছাড়াও  প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ  সময় উপস্থিত ছিলেন।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।