1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
শিরোনাম :
ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান

ভোটে নির্বাচিত বরুড়া থানা প্রেস ক্লাবের নতুন কমিটি 

মোঃ হানিফ মিয়া, কুমিল্লা জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬
  • ১১৭ ০০ বার পড়া হয়েছে
 কুমিল্লা জেলা প্রতিনিধি
কুমিল্লার বরুড়া উপজেলায় সাংবাদিকতার ঐতিহ্যবাহী সংগঠন বরুড়া থানা প্রেস ক্লাবের ২০২৬-২৭ সেশনের নতুন কমিটি গঠিত হয়েছে। শনিবার ৩ জানুয়ারি দুপুর ৩টায় বরুড়া পৌরসদরের একটি অডিটোরিয়ামে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষে এই কমিটি নির্বাচিত হয়।নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন অধ্যাপক ডা. মোহাম্মদ ইকবাল হোসেন। তাঁর তত্ত্বাবধানে স্থানীয় সাংবাদিকদের সক্রিয় অংশগ্রহণে সুষ্ঠু ও নিরপেক্ষভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়। নির্বাচনকেন্দ্রে ছিল শৃঙ্খলা, সৌহার্দ্য এবং পেশাদারিত্বের দৃশ্যমান উপস্থিতি, যা বরুড়ার সাংবাদিক সমাজে একটি ইতিবাচক বার্তা পৌঁছে দেয়।
ভোটের মাধ্যমে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক যায়যায়দিনের মাসুদ মজুমদার এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সুজন মজুমদার। সিনিয়র সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন দৈনিক ঢাকার সোহেল খন্দকার এবং সহসভাপতি হয়েছেন যুগান্তরের শরীফ বিন ওয়াহাব।
সহসাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন কুমিল্লার ডাকের নাছির উদ্দীন ও ভোরের ডাকের খোরশেদ আলম। সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন কালবেলার সৌরভ চন্দ্র লোধ এবং সহসাংগঠনিক সম্পাদক হয়েছেন দৈনিক সংগ্রামের মনিরুজ্জামান নিজামী।
প্রচার সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন জাগ্রত টিভির রাকিবুল ইসলাম। অর্থ ও দপ্তর সম্পাদক হয়েছেন মর্নিং২৪-এর জাহাঙ্গীর হোসেন মীর। সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন স্বদেশ জার্নালের নয়ন দেওয়ানজী। সমাজকল্যাণ সম্পাদক নির্বাচিত হয়েছেন গণজাগরণের তোফাজ্জল হোসেন।
নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন ঢাকা পোস্টের আরিফ আজগর, স্টার নিউজের আব্দুল্লাহ আল মারুফ, প্রতিদিনের বাংলাদেশের সজিবুল ইসলাম, জাতীয় পল্লী সমাচারের ভারপ্রাপ্ত সম্পাদক আনজার শাহ এবং জিটিভির আরাফাত হোসেন। উপদেষ্টা পরিষদে রয়েছেন প্রেজেন্ট টাইমসের আবুল হোসেন সাজু ও সমাজ কণ্ঠের মাহবুব কবির।নবনির্বাচিত সভাপতি মাসুদ মজুমদার বলেন, বরুড়ার সাংবাদিকতার মানোন্নয়ন ও সাংবাদিকদের কল্যাণই হবে আমাদের মূল লক্ষ্য। স্বাধীন ও নিরপেক্ষ সাংবাদিকতার প্রশ্নে আমরা আপসহীন থাকব।
সাধারণ সম্পাদক সুজন মজুমদার বলেন, সবার সহযোগিতায় প্রেস ক্লাবকে আরও কার্যকর ও শক্তিশালী সংগঠনে রূপ দিতে আমরা বদ্ধপরিকর। সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা ও অধিকার রক্ষায় নতুন কমিটি সক্রিয় ভূমিকা রাখবে।
উল্লেখ্য, বরুড়া থানা প্রেস ক্লাব উপজেলাটির সবচেয়ে জনপ্রিয়  ও সক্রিয় সাংবাদিক সংগঠনগুলোর একটি। স্থানীয় থেকে জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সমন্বয়ে গঠিত এই সংগঠন দীর্ঘদিন ধরে সত্যনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।