1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান

নওগাঁর ধামইরহাট সীমান্তে ০৪ জন চোরাকারবারীসহ ০৬টি মহিষ আটক

মোঃ রুহেল আহম্মেদ, নিজস্ব প্রতিনিধি 
  • প্রকাশের সময় : রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬
  • ১৬৪ ০০ বার পড়া হয়েছে
মোঃ রুহেল আহম্মেদ, নিজস্ব প্রতিনিধি
নওগাঁর ধামইরহাট সীমান্তে অভিযান চালিয়ে ০৬টি ভারতীয় মহিষসহ ০৪ জন চোরাকারবারীকে আটক করেছে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)।
রবিবার (০৪ জানুয়ারি) সকাল আনুমানিক ৮ টায় বস্তাবর বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ এরশাদ আলীর নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২৬৩/৪-এস এলাকা থেকে প্রায় ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার বিহারীনগর এলাকায় অভিযান পরিচালনা করে।
এসময় ০৬টি ভারতীয় মহিষ, ০১টি ইঞ্জিনচালিত ভটভটি গাড়ি ও ০৪টি মোবাইল ফোনসহ ০৪ জন চোরাকারবারীকে আটক করা হয়। আটককৃতরা হলেন মোঃ রাশেদুল ইসলাম (২৬), মোঃ জহুরুল ইসলাম (৪০), মোঃ হুমায়ুন কবির (৩৮) ও মোঃ তরিকুল ইসলাম (৩৫)। তারা সবাই ধামইরহাট থানার বাসিন্দা।
আটককৃত চোরাকারবারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। গবাদিপশুসহ জব্দকৃত মালামাল মামলা দায়ের পূর্বক ধামইরহাট থানা পুলিশের নিকট হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ২২ লাখ ২৩ হাজার ৪০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
এ বিষয়ে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)-অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ আব্দুল্লাহ আল মামুন জানান, ধামইরহাট সীমান্ত এলাকায় ভারতীয় মহিষ পাচারের গোপন তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৬ টি মহিষসহ চোরাকারবারীদের আটক করা সম্ভব হয়েছে। নওগাঁ ও জয়পুরহাট সীমান্তে গরু ও মহিষ পাচার, মাদক চোরাচালান, অবৈধ সীমান্ত পারাপারসহ সকল ধরনের অপরাধ প্রতিরোধে বিজিবির সর্বাত্মক অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এই অভিযান আরও জোরদার করা হবে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।