1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান

জয়পুরহাটের পাঁচবিবিতে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ফায়ারডিল আটক করেছে বিজিবি 

মোঃ রুহেল আহম্মেদ, নিজস্ব প্রতিনিধি 
  • প্রকাশের সময় : রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬
  • ১৫৬ ০০ বার পড়া হয়েছে
মোঃ রুহেল আহম্মেদ, নিজস্ব প্রতিনিধি
জয়পুরহাটের পাঁচবিবিতে ১৯৪ বোতল ভারতীয় নেশাজাতীয় ফায়ারডিল কাশির সিরাপ আটক করেছে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)।
রবিবার (০৪ জানুয়ারি) কড়িয়া বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ রফিকুল ইসলাম এর নেতৃত্বে একটি বিশেষ টহলের মাধ্যমে সীমান্ত পিলার ২৭৮/৪-এস হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জয়পুরহাট জেলাধীন পাঁচবিবি থানার লকমা গ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ১৯৪ বোতল ভারতীয় নেশাজাতীয় ফায়ারডিল কাশির সিরাপ আটক করতে সক্ষম হয়। আটককৃত মাদকদ্রব্য পাঁচবিবি থানা পুলিশের নিকট হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন। যাহার সিজার মূল্য-৭৭,৬০০/-টাকা। উল্লেখ্য, চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে বর্ণিত মাদকদ্রব্য ফেলে পালিয়ে যায়।
নওগাঁ ও জয়পুরহাট সীমান্তে গরু/মাদক পাচার/অবৈধ সীমান্ত পারাপার এবং চোরাচালানের বিরুদ্ধে সর্বাত্বক অভিযান অব্যাহত রাখার অঙ্গিকার ব্যক্ত করেছেন অধিনায়ক, পত্নীতলা ব্যাটালিয়ন লেঃ কর্নেল মোঃ আব্দুল্লাহ আল মামুন, পিএসসি।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।