1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
শিরোনাম :
ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান

কুষ্টিয়ার ভেড়ামারায় পুলিশের ওপর হামলা করে গাঁজাসহ আটক আসামি ছিনতাই: গ্রেপ্তার ৩

রতন কুমার ঘোষ, কুষ্টিয়া জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬
  • ১৭৩ ০০ বার পড়া হয়েছে

 

কুষ্টিয়া জেলা প্রতিনিধি

 

 

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় মাদক উদ্ধার অভিযান চালাতে গিয়ে পুলিশের ওপর হামলা চালিয়ে গাঁজাসহ আটক এক আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন— মোঃ বিপ্লব রহমান ওরফে বিপু (৩০), শাহানাজ পারভীন (৫৬) এবং সন্ধ্যা খাতুন (৩০)। তারা সবাই উপজেলার মওলাহাবাসপুর মহলদারপাড়ার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২ জানুয়ারি সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে ভেড়ামারা থানার কুচিয়ামোড়া পুলিশ ক্যাম্পের এএসআই মোঃ মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে একটি দল পরানখালী এলাকায় অভিযান চালায়। সেখানে মহলদারপাড়ার একটি পরিত্যক্ত ঘরে মাদক বিক্রির খবর পেয়ে পুলিশ পৌঁছালে কয়েকজন পালানোর চেষ্টা করেন। পুলিশ মোঃ পলাশ হোসেন নামে এক ব্যক্তিকে গাঁজাসহ আটক করেন।

এ সময় অন্য আসামিরা দেশীয় অস্ত্র নিয়ে এসে পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। তারা আটক পলাশকে গাঁজাসহ ছিনিয়ে নেয়। হামলায় কনস্টেবল মোঃ আলিউজ্জামানের মাথায় টর্চ লাইট দিয়ে আঘাত করা হয়, যাতে তিনি গুরুতর রক্তাক্ত জখম হন। এএসআই মোস্তাফিজুর রহমানসহ অন্য সদস্যরাও এলোপাতাড়ি মারপিটে আহত হন এবং প্রাণনাশের হুমকি দিয়ে হামলাকারীরা পালিয়ে যায়।

ঘটনার পর ভেড়ামারা থানায় মামলা দায়ের করা হয় (মামলা নং-০২, তারিখ: ০৩/০১/২০২৬)। ধারাগুলোর মধ্যে রয়েছে পেনাল কোডের ১৪৩, ১৮৬, ৩৩২, ৩৩৩, ৩৫৩, ৩২৩, ৩২৬, ৩০৭, ৫০৬ ও ৩৪। পরবর্তীতে অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) মোঃ দেলোয়ার হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে শনিবার রাতে তিন আসামিকে গ্রেপ্তার করেন।

গতকাল রবিবার তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় পলাতক রয়েছেন মূল আসামি পলাশ হোসেন সহ অন্যরা। পুলিশ জানিয়েছেন, তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।